‘আপনাকে ন্যাকামো করার জন্যে টাকা দিয়ে আনা হয়নি’, মাচা শো করতে গিয়ে বিপাকে রুকমা

সেইমতো ছবি তুলতে শুরু করলে তখনই আয়োজক কমিটির এক সদস্য বিরক্তির সুরে বলে ওঠেন, ‘আপনাকে নিজের অ্যাড দিতে পয়সা দিয়ে আমরা নিয়ে আসিনি’।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাচা শোতে গিয়ে বিপাকে অভিনেত্রী রুকমা রায়। মঞ্চ থেকে নেমে পড়তে বাধ্য হলেন নায়িকা। ঠিক কী হয়েছিল? আজকাল বাংলা সেলিব্রিটিরা কাজের ফাঁকে সুযোগ পেলেই বেরিয়ে পড়েন মফস্বলের নানা মাচা শোতে। যেখানে বাদ নেই টলিউডের বড় পর্দা থেকে ছোট্ট পর্দার একাধিক তারকারা। সেখানে গিয়ে মাঝে মধ্যেই আজব আজব কাণ্ড ঘটিয়ে বিপাকে পড়ে যান তারকারা। সেই ভিডিও ভাইরাল হলেই কটাক্ষের শেষ থাকেনা। বাংলা টেলিভিশনের অতি পরিচিত নাম রুকমা রায়। ‘কিরণমালা’ ধারাবাহিকের সুবাদে টলিউডে এন্ট্রি তাঁর, পরবর্তীতে ‘দেশের মাটি’, ‘খড়কুটো’, এরপর ‘লালকুঠি’ ধারাবাহিকের সুবাদে টেলিপাড়ার পারমানেন্ট সদস্য হয়ে গিয়েছেন রুকমা। মাঝেমধ্যে মাচা শোতেও যান তিনি, সম্প্রতি এমনই একটি মাচা শো-তে গিয়ে চরম দুর্ব্যবহারের শিকার হলেন রুকমা। মাচা শো’তে বেসুরো গান গেয়ে অনেক সময়ই ট্রোলড হন টলি নায়িকারা, সেই ভিডিওও ঝড়ের বেগে ভাইরাল হয়। তবে রুকমা একজন অভিনেত্রীর পাশাপাশি সুগায়িকাও। ঠিক কী হয়েছিল?

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রুকমার সঙ্গে ঘটা সেই অপ্রীতিকর ঘটনার ভিডিওটি। গত ২৪শে মে হুগলি জেলার খানাকুলের উদয়পুরের কালীপুজোর একটি অনুষ্ঠানে যোগ দেন রুকমা। আর তাঁকে দেখা মাত্রই ভক্তদের ভিড় উপচে পড়ে। সব ঠিকঠাক থাকলেও, একসময়ে রুকমার কাছে আসে একাধিক সেলফির আবদার। হতাশও করেননি অভিনেত্রী। তাঁর শর্ত ছিল, একজনের ফোন থেকেই সেলফি তুলবেন। সেইমতো ছবি তুলতে শুরু করলে তখনই আয়োজক কমিটির এক সদস্য বিরক্তির সুরে বলে ওঠেন, ‘আপনাকে নিজের অ্যাড দিতে পয়সা দিয়ে আমরা নিয়ে আসিনি’।

এমন কথা শুনে স্বাভাবিকভাবেই মেজাজ হারান রুকমা। পালটা বলেন, ‘তাহলে আপনি করে নিন অনুষ্ঠানটা’। এরপর আয়োজক কমিটির ওই সদস্য বলেন- ‘আপনি স্টেজ থেকে এক্ষুণি নেমে যান’। এরপর এক সেকেন্ডও দেরি না করে নেমে যান রুকমা। সোজা উঠে যান গাড়িতে। তবে ঘটনা প্রসঙ্গে স্থানীয় সংবাদমাধ্যমের কাছে কোনো মন্তব্য করেন নি। কমিটির একজন সদস্য বলেন, ‘আসলে অভিনেত্রীর আসার কথা ছিল ১০টার সময়। উনি ১২টার সময় আসলেই হয়ত রাগে উনি (অভিযুক্ত কমিটি মেম্বার) মেজাজ হারিয়েছেন’। সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনাটির ভিডিয়ো ছড়িয়ে পড়তেই খেপে বম্ব অভিনেত্রীর ভক্তরা।  রুকমাকে খুব শীঘ্রই দেখা যাবে হইচইয়ের ওয়েব সিরিজ ‘নষ্টনীড়’-এ।

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ