Loading live market data...
Loading active stocks...
Connecting...

এগরায় বিস্ফোরণের নিহতদের পরিবারের সদস্যকে হোমগার্ডের চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

খাদিকুল গ্রামে বিস্ফোরণের ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিলেন আর্থিক সাহায্য ও চাকরিও।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতীক্ষা ছিল। তিনি কবে আসবেন। তিনি পা রাখলেন ঘটনার ১১ দিনের মাথায়। আর এসেই জানিয়ে দিলেন, তিনি পাশে দাঁড়াতে এসেছেন। রাজনীতি করতে নয়। পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলার এগরায়(Egra) পা রেখেই সেখানে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় নিহতদের পরিবারবর্গের সঙ্গে শনিবার দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই সঙ্গে তিনি জানিয়ে দিলেন নিহতদের পরিবারের লোকেদের রাজ্য সরকারের তরফে আড়াই লক্ষ টাকা এককালীন ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি পরিবারের একজন সদস্যকে হোমগার্ডের চাকরি(Home Guard Job) দেওয়া হচ্ছে। আহতদেরও এদিন মুখ্যমন্ত্রী ২ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন।

আরও পড়ুন শিশুদের স্বাস্থ্য সুরক্ষিত করতে সরকারি প্রকল্পে নজরদারি কমিটি

এদিন বেলা ১১টা নাগাদ এগরায় পৌঁছান মুখ্যমন্ত্রী। কলকাতা থেকে তিনি হেলিকপ্টারে করে এগরায় যান। সেই জন্য এগরায় অস্থায়ী হেলিপ্যাডও তৈরি করা হয়। সেই হেলিপ্যাডেই বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের আনা হয়েছিল। সেখানে সেই সব মানুষদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। সেখানেই একটি মঞ্চ করা হয়েছিল। সেখানে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী জানান, ‘এগরার বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা আমাদের চোখ খুলে গেছে। মুখ্যসচিবের নেতৃত্ব আমরা একটা কমিটি গড়ে দিয়েছি। সেই কমিটি আগামী দু’মাসের মধ্যে রিপোর্ট দেবে। অবৈধ বাজি কারখানায় কাজ করে কারও জীবন যেন নষ্ট না হয় সেটা কড়া ভাবে দেখবে জেলা ও রাজ্য প্রশাসন। সিদ্ধান্ত হয়েছে এবার থেকে শুধুমাত্র গ্রিন ফায়ার ক্র্যাকারের ক্লাস্টার তৈরি হবে ফাঁকা জায়গায়। তাতে চাকরিটাও বাঁচবে। এমন দুর্ঘটনা হবে না। শব্দবাজি কারখানা অবৈধ। লোভে পড়ে অনেকে এই বাজি তৈরি করতে যান। তাতে প্রাণহানি হয়।’

আরও পড়ুন CAG’র রিপোর্টে বেআব্রু বাম জমানার SSC কেলেঙ্কারি, বঞ্চিত ১,১১০ প্রার্থী

এদিনের সংক্ষিপ্ত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিস্ফোরণের নিহতদের পরিবারের সদস্যদের হাতে আড়াই লক্ষ টাকার চেক তুলে দিয়ে বলেন, ‘অন্তত সংসারটা চালান।’ তবে এদিনই নিহতদের পরিবারের সদস্যদের হাতে হোমগার্ডের চাকরির নিয়োগপত্রও জেলা শাসকের হাত দিয়ে তুলে দেন মুখ্যমন্ত্রী। যতদিন না তাঁরা চাকরিতে যোগদান করছে ও বেতন পাচ্ছে ততদিন এই আড়াই লক্ষ টাকায় সংসার চালানোরই পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী খোঁজ নেন আরও কারও চিকিৎসার প্রয়োজন আছে কি না। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির খুদে সদস্যদের পড়াশোনা চালানোর অসুবিধা হলে সেটাও প্রশাসন দেখবে বলে জানান তিনি। উল্লেখ্য, গত ১৬ মে এগরা থানার সাহার গ্রাম পঞ্চায়েতের খাদিকুল(Khadikul) গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয় কারখানার মালিক ভানু বাগ-সহ মোট ১১ জনের। সিআইডি তদন্তে উঠে এসেছে, বিস্ফোরণের পর আহত ভানু পড়শি রাজ্য ওড়িশায় পালিয়ে গিয়ে সেখানকার একটি হাসপাতালে জাল আধার কার্ড দিয়ে ভর্তি হন। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। এদিন সেই খাদিকুল গ্রামেই যান মুখ্যমন্ত্রী।

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর