বাইডেনের ভাষণ চলাকালীন মঞ্চেই অজ্ঞান বাস্কেটবল খেলোয়াড়

লুইজিয়ানা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে চিকি‍ৎসার পরে বর্তমানে অনেকটাই ভালো আছেন স্মিথ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ফের বিড়ম্বনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটির মহিলা বাসস্কেটবল খেলোয়াড়দের সংবর্ধনার আয়োজন করা হয়েছিল হোয়াইট হাউসে।  অনুষ্ঠানে হাজির ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর বক্তৃতার সময়ে মঞ্চের পিছনের দিকে ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল দলের খেলোয়াড়রা। বাইডেনের দীর্ঘ ভাষণ শুনতে শুনতে মঞ্চেই অজ্ঞান হয়ে পড়ে যান সামিয়া স্মিথ নামে এক বাস্কেটবল খেলোয়াড়। ওই ঘটনায় সবাই হতভম্ব হয়ে পড়েন। খোদ মার্কিন প্রেসিডেন্টকে ভাষণ বন্ধ করে দিতে হয়। অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হওয়ার কারণে ওই ঘটনা নিমিষেই ভাইরাল হয়ে যায়।

মার্কিন সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক পোস্ট’ এক প্রতিবেদনে জানিয়েছে, ‘শুক্রবার হোয়াইট হাউসে লুইজিয়ানা বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল দলের খেলোয়াড়দের সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল। সতীর্থ ও বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের সঙ্গে মঞ্চের একপাশে দাঁড়িয়েছিলেন সামিয়া স্মিথ নামে এক খেলোয়াড়। বাইডেনের ভাষণের সময়ে আচমকাই অজ্ঞান হয়ে যান তিনি। আর ওই ঘটনায় চমকে যান সবাই। অসুস্থ স্মিথকে সুস্থ করতে ব্যস্ত হয়ে পড়েন সবাই। হোয়াইট হাউসের নিরাপত্তা রক্ষী ও আধিকারিকদের ছোটাছুটি দেখেই কিছু একটা হয়েছে বলে আঁচ করতে পেরে ভাষণ বন্ধ করে দেন মার্কিন প্রেসিডেন্ট। অসুস্থ স্মিথকে তড়িঘড়ি চিকি‍ৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

ওই ঘটনার জন্য মিনিট সাতেক অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। গম্ভীর পরিবেশকে হালকা করতে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘এই প্রথম নয়। এর আগেও হোয়াইট হাউসে অনেক অতিথি অজ্ঞান হয়ে গিয়েছেন। চিকি‍ৎসকরা সুস্থ করে তুলেছেন।’ পরে লুইজিয়ানা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে চিকি‍ৎসার পরে বর্তমানে অনেকটাই ভালো আছেন স্মিথ।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা