ভাইরাল সেনসেশল কিলির কন্ঠে ‘সাদা সাদা কালো কালো’ গান, ধন্য ধন্য করছেন চঞ্চল চৌধুরী

না কোনও রিলে বা ব্যাকগ্রাউন্ড মিউজিকে নয় সম্পূর্ন নিজের কন্ঠে গেয়ে উঠলেন কিলি পাল। যা দেখে কিলিকে ধন্য ধন্য করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২০ সালে করোনার মরসুম থেকেই ভাইরাল ভিডিওর সুবাদে রাতারাতি খ্যাতির শিরোনামে পৌঁছে যাচ্ছেন একেকজন সোশ্যাল ইউজার। ইন্টারনেটে অবিচল থেকে কেউ কেউ প্রতিভার কাঁধে চেপে, আবার কেউ রিলের সঙ্গে কোমর দুলিয়ে, আবার কেউ দৈনন্দিন জীবনের নানা ব্লগ বানিয়ে সহজেই সোশ্যাল মিডিয়ায় স্টার হয়ে উঠছেন, আবার হয়ে যাচ্ছেন লাখপতি। দেশ-বিদেশ সবার ভিডিও একবার ভাইরাল হলেই সোশ্যাল স্টারের তালিকায় নথিভুক্ত হচ্ছে সেই নাম। তানজানিয়ার ভাইরাল বয় কিলি পাল সেই তালিকাতেই একজন। যার পরিচয় গোটা বিশ্বে, বিদেশী ভাষার মানুষ হলেও হিন্দি গানে ঠোঁট মিলিয়ে নিমেষেই ভাইরাল হয়ে যান কিলি পাল।

ভারত থেকেও তাঁকে একাধিক পুরস্কারে সম্মানিত করা হয়েছে। তবে এবার তিনি সোজা চলে এলেন বাংলা গানে। হ্যাঁ, সম্প্রতি বাংলাদেশের ‘হাওয়া’ ছবির ভাইরাল গান ‘সাদা সাদা কালা কালা’-তে নিজের কন্ঠ দিলেন। না কোনও রিলে বা ব্যাকগ্রাউন্ড মিউজিকে নয় সম্পূর্ন নিজের কন্ঠে গেয়ে উঠলেন কিলি পাল। যা দেখে কিলিকে ধন্য ধন্য করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তাঁর গাওয়ার পর চঞ্চল চৌধুরি অভিনীত ‘হাওয়া’ ছবির এই গানটি নতুন করে জনপ্রিয় হয়ে উঠেছে৷ আর নিজের ছবির গান আফ্রিকান ইউটিউবারের মুখে শুনে আবেগে আপ্লুত অভিনেতা৷

তবে এই প্রথম নয়, এর আগেও বাংলা গানে ভিডিও বানিয়েছেন কিলি৷ এমনকী কিছুদিন আগেই ‘আবার বিবাহ অভিযানের’ টাইট্যাল ট্র্যাকে পা মিলিয়েছিলেন তিনি৷ তবে এবার কিলির গলায় স্পষ্ট সাদা সাদা কালা কালা গানটি। যা নিয়ে স্বাভাবিক ভাবেই উচ্ছসিত অভিনেতা চঞ্চল চৌধুরী। নিজের ফেসবুক অ্যাকাউন্ট কিলির গাওয়া সেই গানটি পোস্ট করে অভিনেতা ধন্যবাদ জানিয়েছেন কিলিকে। মুক্তির পর থেকেই চঞ্চল চৌধুরি অভিনীত ‘হাওয়া’ প্রশংসিত হচ্ছে৷ দুই বাংলাতেই এই ছবিটি প্রশংসিত হচ্ছে। গানও একই রকম জনপ্রিয়তা পেয়েছে। সুযোগ পেলে মাঝেমধ্যেই চঞ্চলও গেয়ে ওঠেন গানটি।

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ