দিল্লিতে প্রেমিকাকে কুপিয়ে-পাথর দিয়ে থেঁতলে খুন করা প্রেমিক পুলিশের জালে

উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে খুনি প্রেমিক সাহিলকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রোহিনীর সাহবাদে নিজেরই প্রেমিকাকে ২০ বার কুপিয়ে ও পাথর দিয়ে থেঁতলে খুন করে চম্পট দেওয়া প্রেমিক সাহিলকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। সোমবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে উত্তরপ্রদেশের বুলন্দশহরের এক গোপন ডেরা থেকে গ্রেফতার করে দিল্লি পুলিশের বিশেষ দল।

গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীর রোহিনী এলাকার সাহবাদ ডেয়ারি এলাকায় প্রকাশ্যেই নিজের প্রেমিকা ১৬ বছরের সাক্ষীকে ছুরি দিয়ে কুপিয়ে ও পাথর দিয়ে থেঁতলে খুন করে পেশায় এসি টেকনিসিয়ান ২০ বছরের সাহিল। চোখের সামনে ওই ভয়াবহ ঘটনা দেখেও কেউ বাধা দিতে এগিয়ে আসেননি। দিল্লি পুলিশের সিসিটিভি ক্যামেরায় ওই ভয়াবহ নৃশংসতার দৃশ্য বন্দি হয়। প্রেমিকাকে খুন করার পরেই গা ঢাকা দিয়েছিল খুনি সাহিল। প্রকাশ্য রাস্তায় এক নাবালিকাকে ওইভাবে নৃশংস খুন্বর ঘটনায় সমালোচনার মুখে পড়ে দিল্লি পুলিশ।

সমালোচনা বন্ধ করতে তড়িঘড়ি খুনি প্রেমিককে ধরতে ঝাঁপায় অমিত শাহের অধীনস্ত উর্দিধারীরা। সাহিলকে ধরতে ছয়টি বিশেষ টিম গঠন করা হয়। খুন হওয়া প্রেমিকার মা ও অভিযুক্ত সাহিলের বাবা সহ একাধিক ব্যাক্তিকে জেরা করে পুলিশ। শেষ পর্যন্ত গোপন সূত্রে পুলিশ জানতে পারে, বুলনদশহরে এক গোপন আস্তামনায় গা ঢাকা দিয়ে রয়েছে খুনি প্রেমিক। সঙ্গে সঙ্গেই বিশেষ টিম রওনা হয় বুলন্দশহরে।

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪