চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘গঙ্গায় ছুঁড়ে ফেলব আমাদের পদক’, কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদের মাঝে ঘোষণা কুস্তিগীরদের

নিজস্ব প্রতিনিধি: যৌন হেনস্থায় অভিযুক্ত রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের শাস্তির দাবিতে প্রতিবাদের মাঝে এবার আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে লড়াই করে জিতে আনা পদক গঙ্গায় ছুঁড়ে ফেলে দেওয়ার কথা ঘোষণা করলেন আন্দোলনকারী কুস্তিগীররা। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় হরিদ্বারে গঙ্গা নদীতে তাঁরা পদক নিক্ষেপ করবেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার আন্দোলনকারী কুস্তিগীরদের সম্মিলত সিদ্ধান্তের কথা টুইটারে জানিয়েছেন কুস্তিগীর বজরং পুনিয়া, সাক্ষী মালিক। একটি বিবৃতি প্রকাশ করে তাঁরা জানিয়েছেন তাঁদের কথা যদি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি না শোনেন তবে, মঙ্গলবার গঙ্গা নদীতে নিজেদের জিতে আনা পদক ছুঁড়ে ফেলবেন তাঁরা। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা আজ সন্ধ্যা ৬টায় হরিদ্বারের গঙ্গা নদীতে আমাদের পদক ছুঁড়ে ফেলব।’

কুস্তিগীররা জানিয়েছেন, পদক হারানোর পরে তাঁদের জীবনের কোন অর্থ থাকবে না, তার পরেও আত্মসম্মানের সঙ্গে তাঁরা কোনও আপোস করবেন না বলে জানিয়েছেন। ইতিমধ্যে হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাঁরা। হিন্দিতে লেখা বিবৃতিতে তাঁরা বলেছেন, ‘…মনে হচ্ছে আমাদের গলায় সাজানো এই পদকগুলোর আর কোনো মানে নেই।’ বিবৃতিতে তাঁরা বলেছেন ‘রাষ্ট্রপতি নিজে একজন মহিলা, দুই কিলোমিটার দূরে বসে দেখেছেন। কিন্তু তিনি কিছু বলেননি।’ এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একবারও তাঁদেরকে জিজ্ঞাসা করেননি বলে দাবি কুস্তিগীরদের।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

২৫ কোটির গ্রিনের লড়াকু ইনিংসের সৌজন্যে গুজরাতকে ১৮১ রানের লক্ষ্য দিল কলকাতা

‘মদ খেয়ে অশালীন ভাষা’, জ্যাভলিন কোচের বিরুদ্ধে SAI-এর কাছে নালিশ নীরজ-সুমিতদের

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

আইপিএলে ধুম মাচাবেন দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক, শুভমনের দলে এন্ট্রি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ