স্বীকৃতি হারাতে পারে ১৫০ মেডিকেল কলেজ, তালিকায় পশ্চিমবঙ্গেরও নাম

ইতিমধ্যেই দেশের ৪০টি মেডিকেল কলেজের স্বীকৃতি বাতিল করেছে কমিশন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একাধিক অনিয়মের অভিযোগে স্বীকৃতি হারানোর মুখে দেশের বিভিন্ন রাজ্যের ১৫০ মেডিকেল কলেজ। মঙ্গলবার এমনই দুঃসংবাদ জানিয়েছেন মেডিকেল কলেজগুলির নিয়ন্ত্রক সংস্থা জাতীয় মেডিকেল কমিশন (এনএমসি)। স্বীকৃতি হারাতে চলা মেডিকেল কলেজগুলি মূলত গুজরাত, অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, পুদুচেরি, পঞ্জাব, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাডুতে অবস্থিত। ইতিমধ্যেই দেশের ৪০টি মেডিকেল কলেজের স্বীকৃতি বাতিল করেছে কমিশন।

কমিশন সূত্রে জানা গিয়েছে,  গত এক মাসের বেশি সময় ধরে দেশের বিভিন্ন রাজ্যের মেডিকেল কলেজগুলির পরিকাঠামো সরেজমিনে পরিদর্শন করেছেন এনএমসির আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন বোর্ডের সদস্যরা। আর সরেজমিনে পরিদর্শনে গিয়েই মেডিকেল কলেজগুলির একাধিক অনিয়ম নজরে পড়েছে তাঁদের। প্রথমত অধিকাংশ মেডিকেল কলেজে হাজিরার ক্ষেত্রে আধার সময়োগকৃত বায়ো মেট্রিক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে না। নজরদারির জন্য নেই পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা। তাছাড়া শিক্ষকদের একাধিক পদও শূন্য হয়েছে। গুজরাত, অসম, ত্রিপুরা, অন্ধ্রপ্রদেশ, অসম, তামিলনাডু, পঞ্জাব ও পশ্চিমবঙ্গের বেশ কিছু মেডিকেল কলেজে পর্যাপ্ত পরিকাঠামো লক্ষ্য করা গিয়েছে।

কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, নিয়মকে তোয়াক্কা না করা প্রায় দেড়শো মেডিকেল কলেজের এক তালিকা তৈরি করা হয়েছে। ওই কলেজগুলিকে স্বীকৃতি বাতিলের কথা জানিয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই চিঠি পাওয়ার পরে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আর্জি জানাতে পারবে স্বীকৃতি হারানো মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। ৩০ দিনের মধ্যে ওই আর্জি জানাতে হবে। ন্যাশনাল মেডিকেল কমিশন ওই আর্জি খারিজ করে দিলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানানোর পথ খোলা থাকবে।  

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?