বড়জোড়ার কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২

এখনও বেশ কয়েকজন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঁকুড়ার (Bankura) বড়জোড়ার কারখানায় বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার রাতে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শ্রমিকের মৃত্যু হল। এখনও বেশ কয়েকজন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

উল্লেখ্য মঙ্গলবার বাঁকুড়ার (Bankura) বড়জোড়া থানার ঘুটগড়িয়ার কারখানায় কাজ চলাকালীন সকাল ১০ টা নাগাদ ফার্নেস বিস্ফোরণ ঘটে। গরম তরল গায়ে পড়ে ১৫ জন শ্রমিক জখম হন। তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। বিস্ফোরণে আহত সব শ্রমিককে তড়িঘড়ি বড়জোড়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে আশঙ্কাজনক ৫ শ্রমিককে রেফার করা হয় দুর্গাপুরের হাসপাতালে। দুর্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় মঙ্গলবার রাতে এক শ্রমিকের মৃত্যু হয়। বুধবার হাসপাতালে মৃত্যু হয়েছে আরও একজনের।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে যে শ্রমিকের মৃত্যু হয়েছে তাঁর নাম, মহম্মদ আজিজ। তিনি বিহারের সমস্তিপুরের বাসিন্দা। অন্যদিকে বুধবার ভোরে যার মৃত্যু হয়েছে, তাঁর নাম রমেশ কুমার। তিনি উত্তরপ্রদেশের মুজফফপুরের বাসিন্দা। বর্তমানে সিসিইউতে চিকিৎসাধীন আরও ৬ শ্রমিকের অবস্থা সঙ্কটজনক।

কারখানার অন্য শ্রমিকরা জানিয়েছেন, মঙ্গলবার ব্লাস্ট ফার্নেসের কাছে কাজ করছিলেন প্রায় ২৫ জন শ্রমিক। তখনই ব্লাস্ট ফার্নেসটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে ঝলসে যান প্রায় ১৫ জন। এই ঘটনার পর কারখানার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে, শ্রমিকদের নিরাপত্তার জন্য উপযুক্ত ব্যবস্থা ছিল না বলে দাবি শ্রমিকদের।

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি