বামজমানায় বিরোধীরা মিটিং মিছিল করতে পারতো না : অর্জুন সিং

Share:

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: বামজমানায় গুন্ডাদের নামে এলাকার পরিচিতি ছিল। এখন পরিস্থিতি পুরো বদলে গেছে। জগদ্দল বিধানসভা সংখ্যালঘু সেলের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় হাজির হয়ে বামেদের এভাবেই নিশানা করলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। কেন্দ্রের বঞ্চনা এবং পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্যামনগর কাউগাছি ফিডার রোডের সভায় বামেদের নিশানা করে সাংসদ(MP) অর্জুন সিং বলেন, বামজমানায় বিরোধীরা মিটিং মিছিল করতে পারতো না।

মানুষ নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারতো না। এখন বাংলার পরিস্থিতি বদলেছে। মানুষ নিজেদের অধিকার প্রয়োগ করতে পারছেন। এদিনের সভায় হাজির ছিলেন জগদ্দল বিধানসভার সংখ্যালঘু সেলের চেয়ারম্যান গোলাম কাদির, জগদ্দল-আতপুর টাউন তৃণমূল সভাপতি হিমাংশু সরকার, কাউগাছি-১ পঞ্চায়েতের সদস্য অশোক সরকার, ভাটপাড়া পুরসভার কাউন্সিলর সোমনাথ তালুকদার, তৃণমূল নেতা সঞ্জয় সিং(Snjay singh) প্রমুখ।

অন্যদিকে দলের উচ্চ নেতৃত্তের উপর ভরসা রেখেই দুই ভাটপাড়া পুরসভার দুই কাউন্সিলরের মারপিটের ঘটনায় বিরক্তি প্রকাশ সাংসদ অর্জুন সিং – এর।ভাটপাড়া পৌরসভা ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরুণ সাউ ও ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর অভিমুন্য তিওয়ারি এবং তার দলবলের বিরুদ্ধে পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায়কে মারধরের অভিযোগ উঠেছিল গতকাল। অভিযোগ বুধবার দুপুরে ভাটপাড়া পৌরসভার(Bhatpara Municipality) বোর্ড মিটিংয়ের আগে কাউন্সিলর সত্যেন রায়কে দেখে হঠাৎ তাকে মারধর করে অপর এক কাউন্সিলর তরুণ সাউ সহ বেশ কয়েকজন। গতকাল রাতে আহত কাউন্সিলরকে দেখতে হাসপাতালে পৌছে ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং(Arjun Singh)।

আজ সাংসদ বলেন, খুব দুর্ভাগ্যজনক ঘটনা। যে কাউন্সিলর দীর্ঘদিন সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছে আজ তাকেই মার খেতে হলো করোনাকালে তৈরি হওয়া তৃণমূল কাউন্সিলরের হাতেই। দলের উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানিয়েছে।দল যদি ব্যবস্থা না নেয় তাহলে জগদ্দল ভাটপাড়ায় যা হয় তাই হবে আর কি করা যাবে।আমি শুনেছি যারা ওকে মেরেছে তারা আজকের দিনে দাড়িয়ে কন্টাকটারি করে। সবমিলিয়ে পুরসভায় দুই কাউন্সিলরের মারামারি ঘিরে যথেষ্ট বিরক্তি প্রকাশ করলেন ব্যারাকপুরের সাংসদ।

ত্বিশা শর্মার রহস্য মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল সুপ্রিম কোর্ট, সোমবারে শুনানি

ব্যাট হাতে জ্বলে উঠলেন শ্রেয়স, লখনউকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল পঞ্জাব কিংস

কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তোলাবাজির অভিযোগে গ্রেফতার

মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়া পাক সেনাপ্রধানকে কড়া কথা শোনালেন ইরানের স্পিকার

প্লে-অফের দৌড়ের লড়াইয়ে থাকতে পঞ্জাবের চাই ১৯৭ রান

রবিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, কী কী করা যাবে না…

কত শূন্যপদ? সরকারি দফতরগুলোর কাছে ৩ জুনের মধ্যে রিপোর্ট তলব নবান্নের

প্রখর তাপপ্রবাহে শান্তিপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে জলছত্র, দেওয়া হচ্ছে তরমুজ ও জল

মোদিকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

ঘরে বসে প্রতি মাসে ঢুকবে ১০ হাজার টাকা, Post Office-এর এই স্কিম সম্পর্কে জানেন?

গারুলিয়া পুরসভার ১১ জন কাউন্সিলরের গণ ইস্তফা, বাকি ১০ জন দিতে পারেন সোমবার

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন তিন বাংলাদেশি যুবক