সৌমিতৃষাকে একা ছাড়তে নারাজ, ‘প্রধান’-এ অভিনয় করছেন মিঠাইয়ের উচ্ছেবাবুও

এদিকে গত কয়েকমাস আদৃত-সৌমিতৃষার মনোমালিন্যের পর শ্যুটিংয়ের শেষলগ্নে মিঠাইরানিকে বুকে টেনে নেন উচ্ছেবাবু।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর কিছুদিন বাদেই শেষ হচ্ছে বাংলার টপ ধারাবাহিক মিঠাই। যেটি গত ২ বছর ধরে জি বাংলার পর্দায় দাপিয়ে বেড়িয়েছে। তবে সব শুরুরই তো একটি শেষ আছে। ভক্তদের হৃদয় কাঁদিয়ে অবশেষে শেষ হচ্ছে মিঠাই-সিদ্ধার্থর জার্নি। দিন কয়েক আগেই মিঠাইয়ের সেটে ভিড় জমিয়েছেন ভক্তরা। আর ভক্তদের সঙ্গে সাক্ষাত করে আবেগে ভেসেছেন গোটা মিঠাই কলাকুশলীরা। তবে সৌমিতৃষার জার্নি মোটেও শেষ নয়, এবার সে দেবের নায়িকা হয়ে রূপোলী পর্দায় সফর শুরু করতে চলেছেন। তবে সিরিয়ালের নায়ক আদৃত রায়ের কী খবর?

রুপোলি পর্দাতেই সফর শুরু তাঁর। রাজ চক্রবর্তীর প্রযোজনায় ‘নূরজাহান’ ছবিতে হাতেখড়ি, এরপর ‘প্রেম আমার ২’ থেকে দেবের সঙ্গে ‘পাসওয়ার্ড’-সহ একাধিক চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন আদৃত রায়। তবে অভিনেতাকে সবচেয়ে বেশি পরিচিতি দেয় ‘মিঠাই’। ‘প্রধান’ ছবির নায়িকা হচ্ছেন সৌমিতৃষা। এদিকে গত কয়েকমাস আদৃত-সৌমিতৃষার মনোমালিন্যের পর শ্যুটিংয়ের শেষলগ্নে মিঠাইরানিকে বুকে টেনে নেন উচ্ছেবাবু। সৌমিতৃষার নতুন ইনিংস নিয়েও তিনি গর্বিত।

এক সাক্ষাৎকারে আদৃত বলেন, ‘মিঠাইয়ের মতো কাজ করার পর বড় ব্রেক তো পাবেই। আর এবার দেবদা-র হাউসে কাজ করছে, আমিও ওদের সঙ্গে কাজ করেছি। ওই ইউনিটটা থেকে অনেক কিছু শেখবার আছে। আমার কেরিয়ারের সবচেয়ে বড় ছবি পাসওয়ার্ড। দেবদার সঙ্গে কাজ করে বলছি মানুষটা সবটা ঢেলে দেয়, কোনও কিছুতে না নেই লোকটার। আমি সত্যি ওর (সৌমিতৃষার) জন্য খুব খুশি। আশা করছি দেবদার থেকে অনেক কিছু শিখবে’। ‘সিধাই’ জুটি পর্দায় সুপারহিট হলেও বাস্তবে আদৃত-সৌমিতৃষার সম্পর্কের সমীকরণ নিছকই ‘বন্ধু’ মাত্র। ইতিমধ্যেই প্রধানের শ্যুটিং শুরু করে ফেলেছেন সৌমিতৃষা। 

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক