দগদগে স্মৃতি নিয়ে এখনও দাঁড়িয়ে কামরার কঙ্কাল

জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ওই ট্রেনের S-3, S-4, S-5, S-6, S-7 কামরাগুলির কঙ্কাল এখনও সরডিহার বুকে রয়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় দেড় দশক। কেননা খাতায় কলমে ১৩ বছর পার হয়ে গিয়েছে। ২০১০ সালের ২৭ মে। সেদিন থেকে এখনও অবধি দক্ষিণ-পূর্ব রেলের(South Eastern Railway) খড়গপুর(Kharagpur) ও ঝাড়গ্রামের(Jhargram) মধ্যে সরডিহা(Sardiha) স্টেশনের কাছে আজও রয়ে গিয়েছে বেশ কিছু দোমড়ানো-মোচড়ানো রেলের কঙ্কালের কামরা(Damaged Coaches)। হ্যাঁ এটাই সেই অভিশপ্ত জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের দুর্ঘটনাস্থল(Gyaneshwari Express Accident)। এখনও সেখানে পড়ে রয়েছে দুর্ঘটনাগ্রস্থ ট্রেনটির কিছু কামরা। সেই সব কামরা নিত্যদিন সেই দুর্ঘটনার কথা মনে করিয়ে দেয় তাই না, এখন এলাকার বাসিন্দাদের কাছে রীতিমত ভূতুড়ে এলাকায়(Hunted Place) পরিণত হয়েছে। গত শুক্রবার ওড়িশার বাহানাগায় ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পরে সরডিহার অনেকেই মনে করছেন সেই এলাকাটিও সরডিহার মতোই ভূতুড়ে এলাকায় পরিণত হতে চলেছে। সরডিহার বাসিন্দাদের দাবি এখনও মাঝে মধ্যেই রাতের অন্ধকারে নাকি চারপাশের নিস্তব্ধতা খানখান করে আর্তনাদ ভেসে আসে। তখন চারপাশ যেন মৃত্যু উপত্যকার চেহারা নেয়।

আরও পড়ুন আর নয় ৩ শতাংশ, মমতার বঙ্গে DA এবার ৮ শতাংশ

জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের দুর্ঘটনার পরে ঘটনার তদন্তে এলাকায় গিয়েছিলেন রেলের উচ্চপদস্থ কর্তারা। তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়ে দিয়েছিলেন, নাশকতার কারণেই এত বড় দুর্ঘটনা ঘটেছিল। আপ লাইনের প্যানড্রোল ক্লিপ খুলে দেওয়াতেই বেলাইন হয়েছিল জ্ঞানেশ্বরীর কামরাগুলি। দুর্ঘটনার সময় ট্রেনটির গতি ছিল ঘন্টায় ৭০কিমি। কিন্তু বিপত্তি বাধায় দুর্ঘটনাগ্রস্থ ট্রেনটিতে এসে ধাক্কা মারে একটি মালগাড়ি। সেই দুর্ঘটনায় সরকারি ভাবে প্রাণ হারিয়েছিলেন ১৪৯ জন যাত্রী। ওই দুর্ঘটনার পরে লাইন পরিষ্কার করে বিধ্বস্ত কামরাগুলি সরিয়ে রেল চলাচলও শুরু করে দেওয়া হয়। কিন্তু সেই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ওই ট্রেনের S-3, S-4, S-5, S-6, S-7 কামরাগুলির কঙ্কাল এখনও রয়ে গিয়েছে। সেই কঙ্কাল কামরাগুলি এখনও সেই দুর্ঘটনার দগদগে স্মৃতি নিয়ে লাইনের ধারে পড়ে রয়েছে। এখনও দিনের বেলাতেও সেই এলাকার বাতাস বেশ ভারী হয়ে থাকে, তেমনটাই দাবি, স্থানীয়দের।

বিশ্বমঞ্চে ঝড় তুলতে প্রস্তুত ভারতে তৈরি Harley-Davidson Sprint 440

ত্রিগ্রহী যোগে ৪ রাশির ভাগ্যবদল, উপচে পড়বে ধনসম্পদ

ধূমপান ছাড়লেও শেষ রক্ষা নেই? হতে পারে ফুসফুসের ক্যানসার!

ধনতেরাসকে কেন ‘ধন ত্রয়োদশী’ বলা হয়? জানুন এই নামকরণের রহস্য!

বাতের ব্যথায় ওষুধও ব্যর্থ? রিউমাটয়েড আর্থ্রাইটিসে মিলবে সমাধান!

বৃষ্টি পড়লেই কালীপুজোর মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ, নির্দেশ কলকাতা পুলিশের

রেল প্রকল্পের জন্য বাস্তুহারা হওয়ার আশঙ্কায় সুরুলিয়া গ্রামের বাসিন্দারা, চাইছেন সমাধান

ঘর থাকবে সতেজ ও দূষণমুক্ত! বাড়িতে লাগান এই ৬টি ইন্ডোর প্ল্যান্ট

‘ভাইপো ভাইপো কেন করছেন? এখনও সময় হয়নি,’ অভিষেকের গ্রেফতারি প্রসঙ্গে বললেন শুভেন্দু

‘নিখুঁতভাবে এসআইআর হলে আরও ৩০ লক্ষ নাম বাদ পড়ত’, দাবি শমীকের

‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

চাঁদনি রাতে রূপসী রিশপ, পাইন বনের ছায়ায় কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপ!

ধনতেরাসে কেনাকাটার আগে সাবধান! সংসারে অশান্তি এড়াতে ভুলেও ৫ জিনিস আনবেন না ঘরে

বন্ধুকে খুনের পর রোজ স্বপ্নে আসত তার আত্মা, ভয়ে থানায় আত্মসমর্পণ করল যুবক