তেল উৎপাদন কমানোর ঘোষণা সৌদির, বিশ্ববাজারে বাড়ল জ্বালানির দাম

ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ২ দশমিক ৭৭ শতাংশ অর্থা‍ৎ এক দশমিক ৫১ ডলার বেড়েছে। প্

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আচমকাই তেল উ‍ৎপাদন কমানোর ঘোষণা করেছে সৌদি আরব। গতকাল রবিবার বিশ্বের অন্যতম তেল উ‍ৎপাদককারী দেশের পক্ষ থেকে জানানো হয়, আগামী জুলাই মাস থেকে প্রতিদিন ১০ লক্ষ ব্যারেল তেল কম উ‍ৎপাদন করা হবে। আর ওই ঘোষণার পরেই সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এক ধাক্কায় অনেকটাই বেড়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, সৌদি আরব তেলের উ‍ৎপাদন কমানোর ঘোষণা করার পরেই ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ২ দশমিক ৭৭ শতাংশ অর্থা‍ৎ এক দশমিক ৫১ ডলার বেড়েছে। প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৬৪ ডলার। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেল প্রতি বেড়েছে ২ শতাংশ। নতুন দাম দাঁড়িয়েছে ৭৩.১৫ ডলার। বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় মূলত স্বল্প আয়ের এবং উন্নয়নশীল দেশগুলিকে জ্বালানি তেল কিনতে হিমশিম খেতে হবে।

শুধু সৌদি আরব নয়, তেল উ‍ৎপাদন কমানোর ঘোষণা করেছে রাশিয়ার নেতৃত্বাধিন ওপেক প্লাস-ও। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বছর অর্থা‍ৎ ২০২৪ সাল থেকে প্রতিদিন ১৪ লক্ষ ব্যারেল তেল কম উ‍ৎপাদন করা হবে। জেনেভায় দীর্ঘ সাত ঘন্টা ধরে বৈঠক শেষে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তেল উ‍ৎপাদক দেশগুলি জ্বালানির উ‍ৎপাদন কম করার রাস্তায় হাঁটার সিদ্ধান্ত নেওয়ায় আগামী বছর জ্বালানির দাম বাড়ার পাশাপাশি তেল নিয়ে হাহাকারও দেখা দিতে পারে।

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন