কমলা টুপির মালিকানায় ফের বদল, নয়া মালিক কে?

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: এ যেন অনেকটা মিউজিক্যাল চেয়ারের মতো। কে কখন চেয়ার থেকে ধপাস করে পড়ে যাবেন কেউ জানে না। চলতি আইপিএলে কমলা এবং বেগুনি টুপি নিয়েও তেমনটা চলছে। কয়েকদিন আগেই সর্বাধিক রানের নিরিখে বিরাট কোহলিকে পিছনে ফেলে কমলা টুপি দখল করেছিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। শনিবার রাতে ফের সেই কমলা টুপির মালিক হলেন কিং কোহলি। যদিও রবিবার ফের মাঠে নামছে চেন্নাই সুপার কিংস। ফলে ফের একবার কমলা টুপির মালিকানা দখলের সম্ভাবনা থাকছে রুতুরাজের কাছে।

চলতি আইপিএলের শুরু থেকে কমলা টুপি নিজের দখলে রেখেছিলেন বিরাট কোহলি। দুরন্ত ফর্মে থেকে চলতি আইপিএলে প্রথম ব্যাটার হিসাবে ৫০০ রানের গণ্ডি টপকেও গিয়েছেন। কিন্তু গত বুধবার কমলা টুপি হাতছাড়া হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন অধিনায়কের। পঞ্জাবের বিরুদ্ধে ৬২ রান করে ব্যক্তিগত স্তরে সর্বাধিক রানের নিরিখে বিরাটকে টপকে যান চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। তার ব্যক্তিগত রান দাঁড়ায় ৫১৯। খানিকটা পিছিয়ে থাকা বিরাটের রান ছিল ৫০০।

শনিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাট করতে থাকেন বিরাট। তাঁকে দেখে মনে হচ্ছিল, কমলা টুপির মালিকানা হারানোর জ্বালা ভুলতে পারেননি তিনি। ২০ রান করার সঙ্গে সঙ্গেই রুতুরাজ গায়কোয়াড়কে টপকে যান তিনি। সেই সঙ্গে ফের কমলা টুপির মালিক হয়ে যান। শেষ পর্যন্ত অবশ্য ৪২ রানে আউট হয়ে যান তিনি। কমলা টুপি নিয়ে রুতুরাজ ও বিরাট কোহলির লড়া্ই বেশ জমে উঠেছে। ১১ ম্যাচে চারটি অর্ধশতরান ও একটি শতরানের সুবাদে মোট ৫৪২ রান করেছেন কিং কোহলি। অন্যদিকে রুতুরাজ ১০ ম্যাচে একটি শতরান ও চারটি অর্ধশতরান-সাহ ৫৪২ রান করেছেন।আজ রবিবার ফের পঞ্জাবের মুখোমুখি হচ্ছে চেন্নাই। ওই ম্যাচে ২৪ রান করলেই বিরাট কোহলির মাথা থেকে ফের কমলা টুপি নিজের মাথায় তুলতে পারবেন রুতুরাজ।

স্বাদে ও গন্ধে অনন্য, বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি জানেন?

সাবধান! এই ভুলগুলির জন্য আপনার কুলদেবতা রুষ্ট হচ্ছে না তো?

আপনার বাড়িতে কি প্রায়ই আগুন লাগে? অগ্নিকোণে ভারসাম্য বজায় রাখলেই সমস্যার সমাধান

শনি থেকে শুরু হচ্ছে ‘মৃত্যু পঞ্চক’, ভুলেও এই ৫ টি কাজ করবেন না

জুন মাসেের শেষে কোন ৪ রাশির জাতকদের জীবনে সৌভাগ্য আসছে, জেনে নিনি

আজকের রাশিফলঃ শনির কুদৃষ্টি, রাস্তায় গাড়ি আস্তে চালান, পরিবারে খুশির খবর আসতে পারে…

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন