কাঙাল পাকিস্তান, রুজভেল্ট হোটেল মার্কিন সংস্থাকে লিজে দিল

হোটেলটি লিজে দিয়ে পাকিস্তান সরকার ২২ কোটি ডলার পাচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চরম আর্থিক সঙ্কটের মধ্যে এবার ঐতিহাসিক রুজভেল্ট হোটেল লিজে দিল পাকিস্তান। নিউইয়র্কে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) মালিকানাধীন রুজভেল্ট হোটেলটি নিউইয়র্ক প্রশাসনের কাছে তিন বছরের জন্য লিজে দিয়েছে পাকিস্তান সরকার।

গলফ নিউজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, হোটেলটি লিজে দিয়ে পাকিস্তান সরকার ২২ কোটি ডলার পাচ্ছে। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস নিউইয়র্ক সিটি হেলথ অ্যান্ড হসপিটালস করপোরেশনের সঙ্গে হোটেলটি লিজ দেওয়ার জন্য চুক্তি করেছে। উল্লেখ্য কোভিডের সময় থেকেই এই হোটেলটি আর্থিকভাবে অনটনের মধ্যে আছে, এমনকি ২০২০ সালে তা বন্ধও হয়ে গিয়েছিল।

চুক্তি অনুযায়ী হোটেলটি নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ তিন বছর পরিচালনা করবে। পাকিস্তানের রেল ও বিমান মন্ত্রী খাজা সাদ রফিক (Khawaja Saad Rafique) সাংবাদিকদের বলেছেন, এই হোটেলের ১ হাজার ২৫টি রুমের মধ্যে ৬০০ রুম ইতিমধ্যে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং বাকি ৪২৫টি রুম ৩০ দিনের মধ্যে বুঝিয়ে দেওয়া হবে। প্রথম বছরের জন্য রুম প্রতি ভাড়া নেওয়া হবে ২০২ ডলার; দ্বিতীয় বছরের জন্য নেওয়া হবে ২০৫ ডলার আর তৃতীয় বছরে ভাড়া নেওয়া হবে ২১০ ডলার। তিন বছর পর হোটেলটি যে অবস্থায় আছে সেই অবস্থায় পাক সরকারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি থিওডোর রুজভেল্টের নামানুসারে রুজভেল্ট হোটেল, ১৯২৪ সাল থেকে নিউইয়র্কের ম্যানহাটনে একটি বিশিষ্ট ল্যান্ডমার্ক। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ১৯৭৯ সালে সম্পত্তিটি লিজ দেয়। পরে এটি কিনে নেয় পাক সরকার।

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি