‘কোনও কিছু হলে সবাই বলবে মেয়েটাই সংসার করতে পারেনা’: পরীমণি

দেখেন কোনো কিছু হলে তো পরীকেই এখন দায়ভার নিতে হবে যে, এই মেয়েটা আসলে সংসার করতে পারে না।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের অন্যতম বিতর্কিত নায়িকা পরীমণির সংসারের কেচ্ছা আবারও সংবাদের শিরোনামে। ঘটনার সূত্রপাত গত সপ্তাহ থেকে। যখন পরীমণির স্বামী অভিনেতা শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফাঁস হয়ে যায় অভিনেতার বান্ধবীদের আপত্তিকর ভিডিও। যা দেখে এখন রীতিমতো ফুঁসছে, অভিনেত্রী তানজিন তিশা, সুনেরাহ, তুষি। যাঁদের অশ্লীল ভাষার গালিগালাজের ভিডিও থেকে শুরু করে মদ্যপ অবস্থার একাধিক ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে যায়। যদিও কয়েক সেকেন্ডের মধ্যেই সব ডিলিট করা হয়েছিল। কিন্তু মুহুর্তেই ভাইরাল হয়ে যায় তাঁদের ভিডিও।যা নিয়ে সন্দেহের তীর প্রথমেই যায় পরীমণির দিকে। ধারণা, সমাজের চোখে রাজের ইমেজ খারাপ করে দেওয়ার কারণেই এমনটা করেছে পরীমণি। যদিও এই ঘটনা এর আগেও ঘটিয়ে ছিলেন পরীমণি। মিমের সঙ্গে রাজের অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। তবে এবারের ঘটনায় আর সংসার বাঁচাবেন না বলেই দাবি পরীমণির। মিথ্যে অভিযোগ উড়িয়ে রাজের বিষয়ে একাধিক বিস্ফোরক দাবি করেন পরী।

জানান, রাজ অনেকদিন ধরে তাঁর কাছে থাকেনা। যদিও বাংলাদেশের সংবাদমাধ্যমে রাজও ছাড়েননি পরীকে কটূ কথা শোনাতে। তারকা দম্পতির পাল্টাপাল্টি বক্তব্যে একেবারেই পরিষ্কার যে, বিয়েবিচ্ছেদের দোরগোড়ায় দাঁড়িয়ে তারা। সোমবার রাতে সংবাদমাধ্যমের ফেসবুক লাইভ অনুষ্ঠানে পরীমণি জানান, “সংসার টিকিয়ে রাখতে তাঁর পক্ষ থেকে চেষ্টার কোনও কমতি ছিল না। বিয়ের পর আমার নানু ভাই বাসায় থাকাটাও রাজের কাছে ডিস্টার্ব ছিল। কারণ আমরা সেই বাসাটা শিফট করে ছোট বাসায় চলে গেছি। আমার মনে এটা হয়েছে— অনেক সময় মাঝ রাতে ও অনেক সাউন্ড দিয়ে গান শুনতে চায়, যেটাতে আমার নানুর সমস্যা হয়। এখানে রাজকেও আমি কিছু বলতে পারি না। কারণ রাজের মুডটা ওরকম থাকে এবং নানু ভাইকেও আমি কিছু বলতে পারি না। তখন এই ব্যাপারটাই আমি চাচ্ছিলাম না, জয়েন্ট ফ্যামিলিতে কিছু কিছু প্রবলেম হয়, আর যেখানে নানু ভাই সারাজীবন আমার সঙ্গে থেকে এসেছে, সেখানে নানু ভাইকেও আমার বাড়িতে শিফট করে দিয়েছি।” এ পর্যায়ে ভীষণ আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন অভিনেত্রী।

তিনি আরও বলেন, আমার ফোকাস ছিল আমার ফ্যামিলিটা। দেখেন কোনো কিছু হলে তো পরীকেই এখন দায়ভার নিতে হবে যে, এই মেয়েটা আসলে সংসার করতে পারে না। আরও ১০ জন এলে আমার ওপরেই আঙুলটা তুলবে যে এই মেয়েটার-ই প্রবলেম। এইটা আমি যেভাবে বুঝি, আপনি যেভাবে বোঝেন, এটা রাজও খুব ভালোভাবে বুঝিয়েছিল।”

আত্মসমর্পণের জন্য পটনা আদালতে ‘খান স্যার’

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

লালু-রাবড়ির পর সরকারি নিরাপত্তা ফিরিয়ে দিলেন তেজস্বী

হস্টেলের শৌচালয়ে উদ্ধার স্কুল ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের, চাঞ্চল্য কৃষ্ণনগরে

ভারতের মাটিতে খেলবে না পাকিস্তান, খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে বড় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার

অটোভাড়া দিতে গিয়ে পাঠালেন ১৫ হাজার! তারপর যা করলেন চালক, তা ভাইরাল

পরকীয়া সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোয় ২ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার মা

রিল বানাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মহানন্দা নদীতে তলিয়ে মৃত ১

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

পাঞ্জাবে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি ভয়ংকর সংঘর্ষ, মৃত ৯, আহত একাধিক

ভাঙড়ে বোমা বিস্ফোরণ কাণ্ড: শওকতই মূল ষড়যন্ত্রকারী, বিবৃতি দিয়ে জানাল এনআইএ

মর্মান্তিক, স্ত্রী-পুত্রের সমাধিস্থল আগলে রাখতে-রাখতেই মৃত্যুর দেশে পাড়ি