আত্মসমর্পণের জন্য পটনা আদালতে ‘খান স্যার’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাটনার জনপ্রিয় শিক্ষাবিদ ও কোচিং ইনস্টিটিউটের মালিক ফয়সাল খান, যিনি ‘খান স্যার’ নামে পরিচিত, আত্মসমর্পণের জন্য আদালতে হাজির হলেন। ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় আইনি প্রক্রিয়া মেনে তিনি তার আইনজীবীদের সঙ্গে পাটনা দেওয়ানি আদালতে উপস্থিত হন। সম্প্রতি পাটনায় গুলি চালানোর ঘটনায় নাম জড়িয়ে এফআইআর দায়ের হওয়ার পর থেকেই পুলিশ তার খোঁজ চালাচ্ছিল। এরপর আদালতের দ্বারস্থ হয়ে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন খান স্যার। 

খান স্যারকে ঘিরে বিতর্কের সূত্রপাত হয়েছিল গত ২ জুন রাতে। অভিযোগ, ১৫-২০ জনের একটি অজ্ঞাতপরিচয় দল পাটনায় তাঁর কোচিং সেন্টার ‘খান গ্লোবাল স্টাডিজ’-এর ক্যাম্পাসে হামলা চালায়। হামলাকারীরা ব্যাপক ভাঙচুরের পাশাপাশি পাথর ছোড়ে বলেও অভিযোগ ওঠে।  ঘটনার পর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে কোচিং সেন্টারের দুই নিরাপত্তারক্ষীকে গুলি ছুড়তে দেখা যায় বলে অভিযোগ ওঠে। ভিডিও সামনে আসতেই তদন্তে নামে পাটনা পুলিশ। সূত্রের খবর , ফয়সাল খান ওরফে খান স্যার তাঁর আইনজীবীদের নিয়ে পাটনা দেওয়ানি আদালতে উপস্থিত হন। তিনি বিচারক অনুরাগ ভার্মার এজলাসে আগাম জামিনের আবেদন করতে পারেন। কোচিং প্রতিষ্ঠানে ভাঙচুর এবং সেই ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া এফআইআর-এর পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ। শুক্রবার পাটনার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) কার্তিকেয় শর্মা আনুষ্ঠানিকভাবে জানান, ভাঙচুর ও সহিংসতার ঘটনায় ফয়সাল খানের নাম উল্লেখ করে একটি এফআইআর নথিভুক্ত হয়েছে। তিনি আরও জানান, খুব শীঘ্রই খান স্যারকে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে তাঁর বিরুদ্ধে আনা নির্দিষ্ট অভিযোগ প্রকাশ করা হয়নি। 

আরও পড়ুনঃ ভারতের মাটিতে খেলবে না পাকিস্তান, খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে বড় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার

ঘটনাকে কেন্দ্র করে পাটনার কোচিং মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খান স্যারের দাবি, প্রতিদ্বন্দ্বী কোচিং প্রতিষ্ঠানের সদস্যরাই হামলার নেপথ্যে রয়েছে। যদিও পাল্টা অভিযোগ তুলে প্রতিদ্বন্দ্বী পক্ষের দাবি, প্রচারের উদ্দেশ্যেই এই ঘটনা সাজানো হয়ে থাকতে পারে। ফলে গোটা ঘটনাকে ঘিরে জল্পনা আরও বেড়েছে।

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

একদিনের ব্যবধানে ফের কত কমল সোনা ও রুপোর দাম ? জেনে নিন

৮১ বছর বয়সে প্রেমিকার ছেলের হাতে খুন হলিউডের জনপ্রিয় অভিনেতা

ডিমের একঘেয়েমি পদে ক্লান্ত, ট্রাই করুন ‘ডিমের বেগমতি’

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

লালু-রাবড়ির পর সরকারি নিরাপত্তা ফিরিয়ে দিলেন তেজস্বী

হস্টেলের শৌচালয়ে উদ্ধার স্কুল ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের, চাঞ্চল্য কৃষ্ণনগরে

ভারতের মাটিতে খেলবে না পাকিস্তান, খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে বড় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

আত্মসমর্পণের জন্য পটনা আদালতে ‘খান স্যার’

অটোভাড়া দিতে গিয়ে পাঠালেন ১৫ হাজার! তারপর যা করলেন চালক…

পরকীয়া সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোয় ২ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার মা