পরিচালকের সঙ্গে বিবাদের কারণে ওটিটি-র কাজ হাতছাড়া শোলাঙ্কির, জায়গা নিলেন সৃজলা

এমনকী দর্শকরা 'গাঁটছড়া' বয়কটের দাবিও তুলেছিলেন। শোনা গিয়েছিল, কোনও ওটিটি প্ল্যাটফর্মের কাজ ধরার কারণেই ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছিলেন শোলাঙ্কি।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শোলাঙ্কি রায়। গত মাসেই স্টার জলসার সুপার মেগা সিরিয়াল ‘গাঁটছড়া’-র হাত ছেড়েছেন তিনি। তাঁর ধারাবাহিক ছেড়ে চলে যাওয়া বেশ প্রভাব ফেলেছিল সিরিয়ালের টিআরপিতে। এমনকী দর্শকরা ‘গাঁটছড়া’ বয়কটের দাবিও তুলেছিলেন। শোনা গিয়েছিল, কোনও ওটিটি প্ল্যাটফর্মের কাজ ধরার কারণেই ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছিলেন শোলাঙ্কি।

এছাড়াও ইদানিং তাঁর শরীরটাও নাকি ভাল যাচ্ছে না। কিছুদিন আগেই শিমলা থেকে ঘুরে এলেন। এরই মধ্যে খবরে উঠে এসেছিল, অভিনেত্রী বল্লভপুরের রূপকথা-খ্যাত সত্যম ভট্টাচার্যের বিপরীতে একটি কমেডি হইচই সিরিজে অভিনয় করবেন। যার পরিচালনার দায়িত্বে রয়েছেন দিলখুশ ছবির পরিচালক রাহুল মুখোপাধ্যায়। কিন্তু পরক্ষণেই জানা যায়, পরিচালকের সঙ্গে বিবাদের কারণে সিরিজ থেকে বাদ পড়েছেন শোলাঙ্কি। তাঁর জায়গায় নেওয়া হয়েছে জনপ্রিয় টেলি অভিনেত্রী ‘মন ফাগুন’-এর সৃজলা গুহ।

যেখানে আরও কাজ করবেন, কাঞ্চন মল্লিক, চন্দ্রেয়ী ঘোষ, পরান বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, রবিতোব্রত মুখোপাধ্যায়, সোহম মৈত্র, অনুসুয়া মজুমদার, দুর্বার শর্মারা। আপাততঃ পরাণ বন্দ্যোপাধ্যায় অসুস্থ হয়ে পড়ায় শুটিং বন্ধ রয়েছে। এদিকে শোনা গিয়েছে, শোলাঙ্কি এখন প্রস্তুতি নিচ্ছেন পরবর্তী বড় পর্দায় ছবি মুক্তির। এদিকে ‘মন ফাগুন’-এর পর আর নতুন কোনও প্রোজেক্টে দেখা যায়নি সৃজলাকে।

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ