ডেটিং গুজবের পর ফের একসঙ্গে দেখা দিলেন হ্যামিল্টন-শাকিরা, জল্পনা তুঙ্গে

একই রাতে, তাঁদের ডিনার আউটিং-এরও কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় হৈচৈ ফেলে দিয়েছে। তবে এই বিষয়ে এখনও মুখে কুলুপ এঁটেছেন শাকিরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: জেরার্ড পিকে এখন অতীত। বর্তমানে F1 রেসার লুইস হ্যামিল্টনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন বিশ্বমানের পপ তারকা শাকিরা। এখনও নিজেদের সম্পর্কের কথা গোপনেই রেখেছেন শাকিরা-হ্যামিল্টন। তবে মাঝে মধ্যেই একসঙ্গে প্রকাশ্যে ধরা দিয়ে জল্পনা উস্কে দেন তারকা যুগল। সম্প্রতি ‘হিপস ডোন্ট লাই’ হিটমেকার শাকিরা এবং F1 রেসার তারকা হ্যামিল্টনকে তাঁদের বন্ধুদের সঙ্গে ‘এল পারকো’ রেস্তোরাঁয় একসঙ্গে দেখতে পাওয়ার পর থেকেই তাঁদের রোমান্সের জল্পনা আবারও উস্কে দিচ্ছে। একই রাতে, তাঁদের ডিনার আউটিং-এরও কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় হৈচৈ ফেলে দিয়েছে। তবে এই বিষয়ে এখনও মুখে কুলুপ এঁটেছেন শাকিরা।

ছবিতে, লুইস এবং শাকিরাকে একে অপরের পাশে বসে থাকতে দেখা গিয়েছিল। একে অপরকে আলিঙ্গন করতেও দেখা যায়। এদিন শাকিরা একটি ধূসর পোশাক পরেছিলেন এবং লুইসের পরণে ছিল কালো-সাদা হুডি, এবং একজোড়া বাদামী কার্গো প্যান্ট এবং একটি বেসবল ক্যাপ। এছাড়াও, তাঁদের সঙ্গে এদিন সুদানী গায়ক-গীতিকার মুস্তাফা, কানাডিয়ান সঙ্গীত শিল্পী, প্রযোজক ড্যানিয়েল সিজার এবং কেন্ডাল জেনারের ঘনিষ্ঠ বন্ধু ফাই খাদরাকেও দেখা যায়। শাকিরা ও হ্যামিল্টনকে প্রথম একসঙ্গে দেখা গিয়েছিল গত মাসে।

সম্প্রতি একটি ভিডিওতে, লুইসকে বলতে শোনা যায়, তিনি লাতিন বান্ধবী খুঁজছেন। এরপরই দুয়ে দুয়ে চার করেন অনুরাগীরা। গতবছর জুনে জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে শাকিরা। পিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে আলাদা হয়ে যান শাকিরা। দুজনে ২০১১ সাল থেকে ডেটিং শুরু করেছিলেন এবং ১১ বছর ধরে একসঙ্গে ছিলেন। ২০১০ সালে শাকিরা এবং পিকের ‘ওয়াকা ওয়াকা’ গানের সেটে দেখা হয়। গানটির মিউজিক ভিডিওতে পিকে-সহ বেশ কয়েকজন জনপ্রিয় ফুটবল তারকা ছিলেন।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান