‘কী দরকার আধা সেনার?’, বিজেপি সাংসদের গলাতেই ভিন্ন সুর

বিজেপির নেতারা ভেবেই পাননি, ঘরের লোকই দলকে এহেন অস্বস্তির মুখে ফেলে দেবে। কেন্দ্রীয় বাহিনী চান না কুনার। আস্থা তাঁর পুলিশেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: দলকেই বড়সড় অস্বস্তির মুখে ফেলে দিলেন তিনি। একই সঙ্গে রাজ্য সরকার ও শাসক দলের পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনের হাতও শক্ত করলেন। নজরে ঝাড়গ্রামের(Jhargram) বিজেপি সাংসদ(BJP MP) কুনার হেমব্রম(Kunar Hembram)। এদিন তিনি পঞ্চায়েত নির্বাচনে(Panchayat Election) শান্তিতে করানো জন্য আস্থা রেখেছেন রাজ্য পুলিশের(Police) ওপরেই। প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় বাহিনী(Central Force) আনার দাবিকে ঘিরেও। কার্যত তাঁর এহেন অবস্থানের জেরে এখন রাজ্য রাজনীতিতেই প্রশ্নের মুখে পড়ে গিয়েছে বিজেপি। শুধু যে প্রশ্নের মুখে তাই নয়, কার্যত তীব্র অস্বস্তিতে পড়ে গিয়েছে তাঁরা। বরঞ্চ বিজেপি সাংসদের কথা শুনে এখন মুচকি মুচকি হাসছেন তৃণমূলের নেতারা। কেননা বিজেপির নেতারা ভেবেই পাননি, ঘরের লোকই দলকে এহেন অস্বস্তির মুখে ফেলে দেবে। একই সঙ্গে অনেকেই মনে করছেন, কুনারের জার্সি বদলের ঘটনাও খুব শীঘ্রই দেখা যাবে।

আরও পড়ুন ভোটের আগেই হারের ছায়া মুর্শিদাবাদের বিরোধী শিবিরে

ঠিক কী বলেছেন কুনার? সোমবার বিজেপি প্রার্থীদের মনোনয়নে ঠিকঠাক চলছে কি না, তা দেখতে গোপীবল্লভপুর-১ বিডিও অফিসে এসেছিলেন বিজেপি সাংসদ। সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ‘সব দল, প্রশাসনের সহযোগিতা যদি থাকে তাহলে অন্যান্য রাজ্যের মতোই এখানে ভোট হবে। এর জন্য কী দরকার আধাসেনার? আমরা চাই, শান্তিপূর্ণভাবে সবার সহযোগিতায় ভোট হোক।’ এদিন কুনারবাবুর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য অবনী ঘোষ। তিনিও কুনারের মন্তব্যের কোনও বিরোধিতা করেননি। আর সেক্ষেত্রে আরও একটা প্রশ্ন উঠেছে, বঙ্গ বিজেপির অন্দরেই কী চোরাস্রোত বইছে?

আরও পড়ুন বঙ্গে ৩২ হাজার স্বনির্ভরগোষ্ঠীর ৩৬০ কোটি টাকার ঋণ বকেয়া

উল্লেখ্য ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে ঝাড়গ্রাম জেলায় বিজেপি বেশ ভাল ফল করেছিল। জেলার ৭৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ২৪টি দখল করেছিল বিজেপি। গোপীবল্লভপুর-১ ব্লকের পঞ্চায়েত সমিতিও বিজেপি দখল করেছিল। ওই ব্লকেরই ৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৬টি বিজেপি দখল করে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম আসনটি বিজেপির দখলে চলে যায়। সাংসদ হন কুনার হেমব্রম। কিন্তু সেই জয়ের ছবিটাই পুরো উল্টে যায় একুশের বিধানসভা নির্বাচনে। জেলার ৪টি বিধানসভা কেন্দ্রেই জয়ী হয় তৃণমূল। এবারে সেই তৃণমূলের মাথা ব্যাথা হয়ে দাঁড়াচ্ছে কুড়মিদের পদ্মশিবিরে ঝুঁকে পড়ার ঘটনা। তবে তৃণমূল আশা রাখছে রাজ্য সরকারের আর্থসামাজিক প্রকল্পগুলির ওপর, উন্নয়নের ওপর এবং জঙ্গলমহলের বুকে শান্তি প্রতিষ্ঠার ওপর।

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

শৈশবে যৌন নির্যাতনের শিকার সোহেল খান, ভয়ানক স্বীকারোক্তি সলমানের ভাইয়ের

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

নৈহাটি স্টেশনে ৪ ঘন্টার ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল!

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা