তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুপতি: দেশের তো বটেই বিশ্বের মধ্যেও আয়ের দিক থেকে শীর্ষে অন্ধ্রপ্রদেশের তিরুমালার শ্রী বেঙ্কটেশ্বর মন্দির। যা ভক্তদের কাছে তিরুপতি বালাজি মন্দির হিসেবেই পরিচিত। গত মঙ্গলবার (১৪ জুলাই) একদিনেই মন্দিরের কোষাগারে ভক্তদের অনুদান হিসেবে জমা পড়েছে ৯৬ কোটি ৯৮ লক্ষ টাকা। আচমকাই কেন এই বিপুল পরিমাণ অনুদান জমা পড়ল?

গত ১৫ জুলাই মধ্যরাত থেকেই দাতাদের জন্য নয়া নিয়ম চালু করেছে তিরুপতি বালাজি মন্দির পরিচালনার দায়িত্বে থাকা তিরুমালা তিরুপতি দেবস্থানম বা টিটিডি। সংস্থার তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মন্দিরে মোটা অর্থ দানকারীরা আর আজীবন ভিআইপি দর্শনের সুবিধা পাবেন না। প্রাতিষ্ঠানিক দাতাদের জন্য বিশেষ সুবিধা বা ‘পার্কস’ এর মেয়াদ ১৫ বছর পর্যন্ত করা হয়েছে। আর ব্যক্তিগত দাতাদের বিশেষ সুবিধা ২০ বছরের জন্য জন্য সীমাবদ্ধ করা হয়েছে। পুরনো নিয়মে আজীবন ভিআইপি দর্শন, বিশেষ প্রবেশাধিকার এবং প্রাত্যহিক ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাওয়া যেত। তাই নয়া নিয়ম চালু হওয়ার আগেই তিরুপতি বালাজির মন্দিরে দানের হিড়িক পড়ে যায়।

তিরুমালা তিরুপতি দেবস্থানমের সভাপতি বিআর নাইডু জানিয়েছেন, ‘গত মঙ্গলবার অনুদান জমা দিতে হাজির হয়েছিলেন ২,৪৬০ জন। আজীবন সুবিধা প্রদানের ব্যবস্থাটি বন্ধ হয়ে যাওয়ার আগেই সেই সুবিধা নিশ্চিত করতে চেয়ে দুহাত ভরে দান দিয়েছেন। এর মধ্যে ১ হাজার ২১২ জন এক লাখ থেকে ১০ লাখ টাকা দান করেছেন। ১,২৪৬ জন ১০ থেকে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছেন। এছাড়া দুই ভক্ত এক কোটিরও বেশি টাকা দান করেছেন।’ তিনি আরও জানান, ‘শুধুমাত্র গত চার মাসেই প্রায় ৩,০০০ নতুন দাতা ১০ লক্ষ টাকা বা তার বেশি অর্থ মন্দিরে দান করেছেন।’ উল্লেখ্য, ২০২৫-২৬ আর্থিক বর্ষে মন্দিরের দান পাত্রে জমা পড়েছিল ১ হাজার ৭৩৮ কোটি টাকা।

রাজ্যের স্কুলগুলির মিড-ডে মিলের দায়িত্ব নেবে ইসকন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

শৈশবে যৌন নির্যাতনের শিকার সোহেল খান, ভয়ানক স্বীকারোক্তি সলমানের ভাইয়ের

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

নৈহাটি স্টেশনে ৪ ঘন্টার ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের