শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২১ জুলাই শহিদ দিবসের ঠিক আগে তৃণমূল কংগ্রেসে বড় ধাক্কা। দল ছাড়ার ঘোষণা করলেন প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র  জমা দেননি। তিনি  জানিয়েছেন, এই দলে তাঁর আর কোনও ভূমিকা নেই। তাই আর সময় নষ্ট না করে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর এই পদক্ষেপ ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।

মণীশ গুপ্ত সেই প্রশাসনিক আধিকারিক, যাঁর নাম ১৯৯৩ সালের ২১ জুলাই মহাকরণ অভিযানে যুব কংগ্রেস কর্মীদের উপর গুলিচালনার ঘটনার সঙ্গে দীর্ঘদিন ধরেই বিতর্কে জড়িয়ে রয়েছে। সেই ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছিল। অথচ ২০১১ সালে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকেই তৃণমূলে নিয়ে এসে বিধায়ক ও পরে মন্ত্রী করেছিলেন। সেই সিদ্ধান্ত নিয়েও অতীতে বারবার প্রশ্ন উঠেছে। এবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর দলের অন্দরে একের পর এক ভাঙনের আবহ তৈরি হয়েছে। ইতিমধ্যেই কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে ২০ জন সাংসদ তৃণমূল ছেড়েছেন। এরপরই কাকলি ঘোষ দস্তিদার প্রশ্ন তোলেন, ২১ জুলাইয়ের গুলিকাণ্ডে বিতর্কিত ভূমিকার অভিযোগ থাকা সত্ত্বেও কেন মণীশ গুপ্তকে তৃণমূলে জায়গা দেওয়া হয়েছিল। পাশাপাশি তাঁর বিরুদ্ধে নতুন করে তদন্তের দাবিও জানানো হয়েছে।

আরও পড়ুনঃ জাল নথিতে অনুপ্রবেশের খোঁজে পশ্চিমবঙ্গ-সহ ১৩ জায়গায় ইডি অভিযান

এই পরিস্থিতিতেই দল ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়ে মণীশ গুপ্ত বলেন, ‘এই দলটায় আমার আর কিছু করার নেই। তাই ছেড়ে দিলাম। পরে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেব।’ একইসঙ্গে তিনি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। তাঁর দাবি, শুভেন্দু একজন দক্ষ প্রশাসক এবং তাঁর নেতৃত্বে বাংলা নতুন উচ্চতায় পৌঁছতে পারে।মণীশ গুপ্তের এই মন্তব্যের পর থেকেই জোর জল্পনা শুরু হয়েছে, তবে কি তিনি আগামী দিনে বিজেপিতে যোগ দিতে চলেছেন? যদিও এই বিষয়ে এখনও স্পষ্ট করে কোনও মন্তব্য করেননি প্রাক্তন মন্ত্রী । তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের দিকেই এখন সবার নজর।

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট ১২০, মৃত ১

শৈশবে যৌন নির্যাতনের শিকার সোহেল খান, ভয়ানক স্বীকারোক্তি সলমানের ভাইয়ের

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

নৈহাটি স্টেশনে ৪ ঘন্টার ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল!

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা