‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের

Share:

নিজস্ব প্রতিনিধি:  গোটা দেশ জুড়েই পালিত হচ্ছে রথযাত্রার অনুষ্ঠান। কলকাতার ইসকন থেকে রথযাত্রার সূচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ রথে চেপে জগন্নাথ দেব যাবেন মাসির বাড়ি। দিকে দিকে রথের দড়িতে টান দেওয়ার জন্য ভিড় জমিয়েছেন বহু মানুষ। আর এবার  ‘জয় জগন্নাথ’ বলে রথের রশিতে টান পড়ল হুগলির গুপ্তিপাড়ায়। 

বহু ভক্তের সমাগমে মহা ধূমধামের সঙ্গে  এগিয়ে চলল রথ। কাতারে কাতারে ভক্ত ‘জয় জগন্নাথ’ ধ্বনি মাধ্যমে টেনে নিয়ে চললেন জগন্নাথের রথ। সেই সঙ্গেই  জগন্নাথ-বলরাম-সুভদ্রা বৃন্দাবন জিউয়ের রথের চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। রথের দড়িতে টান দেওয়ার আগে  সকাল থেকে বৃদ্ধাবন মন্দিরে পুজো পাঠ হয়। জগন্নাথদেবকে নিবেদন করা হয় ভোগ ।  তারপর রথে নিয়ে যাওয়া হয় তিনজনকে।  বিগ্রহ রথে চাপানোর পর সেখানেও পুজো আরতি হয়। রথ প্রদক্ষিন করে জগন্নাথ দেব রথে ওঠেন। গোটা এলাকা মেতে ওঠে উৎসবের আমেজে। এদিন ফুল দিয়ে সাজানো হয় রথকে। সেই কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দা সহ  ভক্তরা। 

আরও পড়ুন:   ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর 

তবে এদিন নির্ধারিত সময়ের কিছুটা পর রথের রশিতে টান পরে। হাজার হাজার ভক্ত রথের দড়ি  টান দেন  জগন্নাথ দেবকে মাসির বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। আগামী এক সপ্তাহ মাসির বাড়িতে থাকবেন জগন্নাথ-বলরাম-সুভদ্রা। তারপর আবার ফিরবেন নিজের বাড়ি। এই রথযাত্রার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  বলাগড়ের বিধায়ক তথা মন্ত্রী সুমনা সরকার, সদর মহকুমা শাসক ও বলাগড়ের বিডিও। শুধু বলাগড় নয় বাংলা জুড়ে মহাসমারহে পালিত হচ্ছে রথযাত্রা। 

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেন, পহেলগাঁও হামলার তীব্র নিন্দা, ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ

তল্লাশির নামে অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত? শিক্ষিকাদের বিস্ফোরক অভিযোগ ঘিরে শোরগোল

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো