হুমকির ভয়ে ব্রিজভূষণের বিরুদ্ধে নাবালকের বয়ান প্রত্যাহার: সাক্ষি মালিক

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় কুস্তি ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার তাঁকে পসকো আইন থেকে রেহাই দেওয়ার আর্জি জানিয়েছে দিল্লি পুলিশ। সূত্র মারফত জানা গিয়েছে তাঁরা আদালতে যে রিপোর্ট পেশ করেছে তাতে উপযুক্ত প্রমাণ নেই ব্রিজভূষণের বিরুদ্ধে। এরপরই দিল্লি পুলিশের এই ভূমিকার বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেছেন আন্দোলনের অন্যতম মুখ, ২০১৬ সালের অলিম্পিকে পদক জয়ী কুস্তিগীর সাক্ষি মালিক।

সংবাদমাধ্যমের কাছে এই বিষয়ে সাক্ষি বলেন, ব্রিজভূষণ ক্রমাগত হুমকি দিচ্ছেন ওই সমস্ত কুস্তিগীরদের বলে আমি শুনেছি। যাঁরা তাঁর বিরুদ্ধে সরব হয়েছিলেন। কিন্তু বিচারক যদি ব্রিজভূষণকে পসকো আইনে গ্রেফতার করতেন, তাহলে যে কুস্তিগীর অভিযোগ প্রত্যাহার করেছেন সে তা করতেন না। তখন অন্য সব কুস্তিগীররা এসেও ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হত। তবে গোটা বিষয়টিই আদালতের পুঙ্খানুপুঙ্ঘভাবে দেখা উচিত।

তবে ব্রিজভূষণের বিরুদ্ধে পসকো মামলার বিষয়ে তদন্ত শেষ হওয়ার পর আমরা একটা সিআরপিসি ১৭৩ ধারায় অভিযোগ দায়ের করেছি। এই মামলার শুনানি হবে আগামী ৪ জুলাই।

এদিকে শুক্রবার ব্রিজভূষণের বাড়ি থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি সকালে ব্রিজভূষণের বাড়িতে গিয়ে তাঁর গতিপ্রকৃতি নজর রাখার জন্য বিজেপি সাংসদের কর্মীদের জিজ্ঞাবাদ করেন। এবং তারপরই ওই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হওয়ায় দিল্লি পুলিশের কন্ট্রোল রুমে খবর দেওয়া হলে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। এখনও অবধি ওই ব্যক্তির পরিচয় জানা জায়নি। এবং কি কারণে আচমকাই তিনি ব্রিজভূষণের বাড়িতে গিয়েছিলেন তার কারণ জানার জন্য চেষ্টা করছে পুলিশ।

‘বাসন মাজার চেয়ে গাড়ি চালানো ভাল’, ভাইরাল বেঙ্গালুরুর মহিলা অটোচালকের গল্প

যেকোনও উপায়ে হরমুজ প্রণালি খোলার হুঁশিয়ারি মার্কো রুবিওর

সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ১১-০ গোলে হারাল ভারতীয় মহিলা দল

“আইনের হাতে তুলে দিতে হবে”, প্রশান্ত বর্মণের আটক প্রসঙ্গে মন্তব্য দিলীপের

IPL ট্রফি জিতবে কোন দল? ভবিষ্যদ্বাণী করলেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক

চার সন্তানের বাবার প্রেমের ফাঁদে দুই সন্তানের মা, বিয়ের প্রতিশ্রুতির আড়ালে ভয়াবহ নির্যাতন

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে বাস উল্টে মৃত ৬, আহত ১৯

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

আধুনিক ফিচার্স সহ Realme লঞ্চ করল শক্তিশালী স্মার্টফোন, জানুন দাম কত

আসছে আইফোন ১৮ প্রো, এবার বদলে যেতে পারে বহু পরিচিত ফিচার

RCB vs GT: বৃষ্টিতে কোয়ালিফায়ার ১ বাতিল হলে IPL ফাইনালে খেলবে কোন দল?