Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জিমেলে বিষয় বললেই পুরো ইমেল লিখে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা

আইওএস ও অ্যান্ড্রয়েড বেটা সংস্করণের ফোন ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে ইমেল লেখার সুবিধা পাবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেকেই বিভিন্ন প্রয়োজনে ইমেল পাঠাতে হয়। কিন্তু ইংরেজিতে সেই ইমেল লিখতে হাত কাঁপে সাধারণ মানুষের। ইমেল লিখতে অন্যের সাহায্য নিতে হয়। ফলে বিড়ম্বনাতেও পড়তে হয়। সেই বিড়ম্বনা থেকে মুক্তি মিলতে চলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার দৌলতে আর জিমেল অ্যাকাউন্টধারীদের জন্য আর ইমেল লিখতে কালঘাম ছোটাতে হবে না। কেননা, জিমেলের ইমেলে বিষয়বস্তু বললেই পুরো ইমেল লিখে দেবে কৃত্রিম নুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্ট প্রযুক্তি। ওই চমকপ্রদ সুবিধা দিতে জিমেল অ্যাকাউন্টধারীদের জন্য ‘হেল্প মি রাইট’ নামে নতুন টুল যুক্ত করেছে তথ্য-প্রযুক্তি সংস্থা গুগল।

আন্তর্জাতিক প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ‘জেডডি নেট’ জানিয়েছে, আইওএস ও অ্যান্ড্রয়েড বেটা সংস্করণের ফোন ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে ইমেল লেখার সুবিধা পাবেন। অ্যান্ড্রয়েড এবং আইফোনে জিমেলে বার্তা লেখার সময় কম্পোজ বাটনে ট্যাপ করার পর নিচে ‘হেল্প মি রাইট’ অপশন পাওয়া যাবে। অপশনটিতে ক্লিক করে বিষয় লিখলেই সে অনুযায়ী খসড়া ইমেল লিখে দেবে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্ট প্রযুক্তি সম্পন্ন টুল। ধরুন, আপনি বিষয় হিসেবে ‘চাকরি’ কিংবা ‘ছুটি’ লিখলেন, সঙ্গে সঙ্গেই চিঠির পুরো বয়ান লিখে দেবে এআই প্রযুক্তি।

তবে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে ইমেল লিখে দিলেও সেগুলো সম্পাদনা করতে পারবেন ব্যবহারকারীরা। ফলে তথ্য ভুল বা শব্দ বাদ পড়ার কোনও সম্ভাবনা থাকছে না। নয়া প্রযুক্তি বহু জিমেল অ্যাকাউন্টধারীর পক্ষে মুশকিল আসান হয়ে দাঁড়াবে বলেই মনে করছেন প্রযুক্তিবিদরা।

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি