পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থীদের দলে ফেরানো হবে না, কড়া বার্তা মমতার

শনিবার কালীঘাটে মমতার বাড়িতে বসেছিল তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক।

Share:

নিজস্ব প্রতিনিধি: দলীয় নির্দেশকে অমান্য করে যারা বিজেপি-সহ বিরোধীদের সুবিধা করে দিতে নির্দল হয়ে পঞ্চায়েত ভোটে লড়ছেন সেই বিশ্বাসঘাতকদের জন্য তৃণমূল কংগ্রেসের দরজা আজীবনের জন্য বন্ধ থাকবে বলে শনিবার জানিয়ে দিয়েছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে এদিন দলের প্রথম সারির নেতাদের সঙ্গে বৈঠকে নির্দলদের সম্পর্কে কড়া মনোভাবের কথা জানিয়ে দিয়ে তিনি বলেন, ‘যারা নির্দল হয়ে ভোটে লড়ছেন তাদের ভবিষ্যতে দলে ফেরানো হবে না। কেউ যদি ভাবেন তার সিদ্ধান্ত দল মেনে নেবে,  সে ভুল ভাবছেন। দলে ফেরানোর কোনও প্রশ্ন নেই।’

আসন্ন পঞ্চায়েত ভোটে দলীয় রণকৌশল কী হবে, প্রচার কীভাবে চালানো হবে, প্রচারে কোন-কোন বিষয়ের ওটপরে জোর দেওয়া হবে তা নিয়ে দলের প্রথম সারির নেতাদের বৈঠক ডাকা হয়েছিল। বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের ৫৫ নেতা উপস্থিত ছিল। বিকেল চারটে নাগাদ শুরু হয় গুরুত্বপূর্ণ বৈঠক। আর বৈঠকের শুরুতেই দলীয় নির্দেশ অমান্য করে নির্দল হয়ে ভোটে দাঁড়ানো নেতা-কর্মীদের সম্পর্কে কড়া বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। সূত্রের খবর, দলের কোন-কোন বিধায়ক-নেতা নির্দলদের পিছনে ইন্ধন জোগাচ্ছেন তা খুঁজে বের করার নির্দেশ দেন মমতা। ওই সব নেতাদেরও যে রেয়াত করা হবে না, তাও স্পষ্ট করে দেন তিনি।

পাশাপাশি বিধানসভা ভোটের মতো গ্রাম বাংলার ভোটের বৈতরণী পার হতে মহিলা ভোটারদের কাছে পৌঁছনোর জন্য বঙ্গ জননী বাহিনীকে প্রতিটি বুথে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছে। দলের মহিলা শাখার প্রধান চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা ও মালা রায়কে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। বঙ্গ জননী বাহিনীকে আরও সক্রিয় করার নির্দেশও দেওয়া হয়েছে।

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল