দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আমেরিকায় টুইটার কর্তা ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মোদি

নিজস্ব প্রতিনিধি: তিন দিনের জন্য মার্কিন সফরের উদ্দেশে মঙ্গলবার সকালে নয়া দিল্লি থেকে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি আমেরিকা সফরে টুইটার কর্তা ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মোদি।

চলতি মার্কিন সফরে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। পাশাপাশি এক ঝাঁক নোবেলজয়ী, শিল্পী, বিজ্ঞানী, উদ্যোক্তা, শিক্ষাবিদদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে মোদির। সূত্রের খবর, ইলন মাস্ক ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী লেখক ও জ্যোতির্পদার্থবিদ নীল ডিগ্র্যাস টাইসন (Neil deGrasse Tyson), অর্থনীতিবিদ পল রোমার (Paul Romer), পরিসংখ্যানবিদ নিকোলাস নাসিম তালেব (Nicholas Nassim Taleb) এবং বিনিয়োগকারী রে ডালিও (Ray Dalio) এর সঙ্গে সাক্ষাৎ করবেন।

এছাড়াও তালিকায় রয়েছেন ভারতীয়-আমেরিকান গায়ক ফালু শাহ (Falu Shah), লেখক ও গবেষক জেফ স্মিথ (Jeff Smith), প্রাক্তন মার্কিন বাণিজ্য প্রতিনিধি মাইকেল ফ্রোম্যান (Michael Froman), কূটনীতিক ড্যানিয়েল রাসেল (Daniel Russel) এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞ এলব্রিজ কোলবি (Elbridge Colby)। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকায় দেখা করতে পারেন নোবেলজয়ী চিকিৎসক পিটার অ্যাগ্রে (Dr Peter Agre), স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ ডাঃ স্টিফেন ক্লাসকো (Dr Stephen Klasko) এবং ভারতীয়-আমেরিকান ব্যবসায়ী ও শিল্পী চন্দ্রিকা ট্যান্ডনের (Chandrika Tandon) এর সঙ্গে।

উল্লেখ্য এর আগে ২০১৫ সালে ক্যালিফোর্নিয়ার টেসলা মোটরস কারখানা পরিদর্শনের সময় ইলন মাস্কের সঙ্গে সাথে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী। যদিও মাস্ক সেই সময় টুইটারের মালিক ছিলেন না।

Published by:

Share Link:

More Releted News:

ট্রাম্পের মুখে ভারত ‘নরকের দ্বার’, ‘কুরুচিপূর্ণ মন্তব্য’, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

গোঁফ দিয়েই বিশ্বজয়, ভাইরাল তুরস্কের রাজনীতিবিদ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

মাঝ আকাশে সেলফি তুলতে গিয়েই বিপত্তি, ৫৫ লক্ষ টাকা জরিমানা যুদ্ধবিমানের পাইলটকে!

‘নরকতুল্য স্থান’, ফের ভারত বিদ্বেষী মন্তব্যকে সমর্থন করে বিতর্কে জড়ালেন ট্রাম্প

যুদ্ধবিরতির মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান, ফের কি যুদ্ধ শুরু?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ