‘একতারা’ চিহ্ন নিয়ে ভোটে লড়বেন হিরো আলম

যার মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আশরাফুল হোসেন ওরফে হিরো আলম পেয়েছেন ‘একতারা’ প্রতীক।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের আলোচিত-বিতর্কিত ইউটিউবার হিরো আলম প্রতিনিয়ত খবরে থাকতে ভালবাসেন। তাঁকে নিয়ে খবরের কাগজও সবসময় ভরাট। বিভিন্ন কারণে বিতর্কে জড়িয়ে পড়ছেন তিনি, আবার কোনও কোনও সময়ে ভাল কাজের জন্যেও ভক্তদের প্রশংসা কুড়োচ্ছেন হিরো আলম। আসন্ন ঢাকা-১৭ সংসদীয় আসনের উপনির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। কিন্তু স্ক্রুটিনির পরে তাঁর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। এমনকী হিরো আলমের পাশাপাশি আরও সাতজনের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।

এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানালে দিন কয়েক আগেই অবশেষে মনোনয়নপত্র ফিরে পান হিরো আলম। গত ১৫ মে দীর্ঘদিন অসুস্থ থাকার পরে সিঙ্গাপুরে এক হাসপাতালে মারা যান চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ওরফে ফারুখ। তাঁর মৃত্যুতে শূন্য হয় ঢাকা-১৭ সংসদীয় আসন। আগামী ১৭ জুলাই আসনটিতে উপনির্বাচন। সেই আসনের জন্যই লড়বেন হিরো।

এদিকে আজ সোমবার উপনির্বাচনে প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ করল নির্বাচন কমিশন (ইসি)। যার মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আশরাফুল হোসেন ওরফে হিরো আলম পেয়েছেন ‘একতারা’ প্রতীক। হিরো নিজেই একতারা প্রতীক চেয়েছিলেন বলে সূত্রের খবর। সেই কারণেই তাঁর নামে একতারা প্রতীকই বরাদ্দ হয়। গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসলেও নির্বাচন হেরে যান হিরো আলম। সেখানেও তাঁর মনোনয়নপত্র বাতিল হয়েছিল।এর জন্যে তিনি হাইকোর্টে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছিলেন।

 

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, মৃত ৪

সাতপাকে বাঁধা পড়ার আগে ভাঙল স্বপ্ন, পণের জন্য বরপক্ষ যা করল শুনলে চমকে যাবেন

যুদ্ধের খবর করতে গিয়ে প্রাণ গিয়েছিল, মৃত্যুর পর আন্তর্জাতিক সম্মান পেলেন এই সাংবাদিক

অবৈধ ভাবে ভারতে বসবাসের অভিযোগে উত্তরপ্রদেশের আলিগড় থেকে গ্রেফতার ১২

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭৫৫ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও কাণ্ডে ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস শাহরুখের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী