আগামী ১৩ জুলাই চাঁদের দেশে পাড়ি দিচ্ছে চন্দ্রযান-৩

বুধবার চন্দ্রযান-৩ এর উ‍ৎক্ষপণের দিনক্ষণ ও সময় ঘোষণা করেছেন ইসরো চেয়ারম্যান।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু:  আগামী ১৩ জুলাই চাঁদের দেশে পাড়ি দিচ্ছে ভারতের চন্দ্রযান-৩। স্থানীয় সময় দুপুর আড়াইটার সময়ে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চাঁদ মুলুকের উদ্দেশে রওনা হবে নতুন মহাকাশ যান। বুধবার এ খবর জানিয়েছেন ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের (ইসরো ) চেয়ারম্যান এস সোমনাথ ।

২০১৯ সালের ২২ জুলাই চাঁদের দেশে পাড়ি দিয়েছিল চন্দ্রযান-২। যদিও ৪৭ দিনের মাথায় চাঁদের বুকে আছড়েই পড়েছিল চন্দ্রযান ২-এর ল্যান্ডার ‘বিক্রম’। ল্যান্ডিংয়ের সময়ে ভারসাম্য বজায় রেখে গতিবেগ কমাতে পারেনি। চন্দ্রপৃষ্ঠ থেকে ৫০০ মিটার দূরে হার্ড ল্যান্ডিং হয় বিক্রমের। যার ফলে ধ্বংস হয়ে যায়। অবতরণ ব্যর্থ হলেও রোভার নামানো, ল্যান্ডার থেকে বিচ্ছিন্ন হওয়ার মতো কাজগুলি বিক্রম করেছিল সফল ভাবেই। ৩ ডিসেম্বর বিক্রমের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছিল নাসা।

চন্দ্রযান-২ উ‍ৎক্ষেপণের তিন বছর বাদে ফের চাঁদের মুলুকে মহাকাশ যান পাঠাচ্ছে ইসরো। চন্দ্রযান-৩ তৈরিতে খরচ হয়েছে ৬১৫ কোটি টাকা। যদিও চন্দ্রযান-২ পাঠাতে গিয়ে মুখ পোড়ায় যথেষ্টই সতর্ক ইসরোর বিজ্ঞানীরা। শেষ মুহুর্তে সব কিছু খতিয়ে দেখার কাছ চলছে। চন্দ্রযান-২ এর অভিজ্ঞতার কথা মাথায় রেখে চন্দ্রযান-৩ এর সঙ্গে ল্যান্ডার এবং রোভার পাঠানো হলেও কোনও অরবিটের পাঠানো হচ্ছে না।

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা