বদ্রিনাথের মুসলিম শ্রমিকদের ৪০ কিলোমিটার দূরে গিয়ে নমাজ পড়ার নির্দেশ

বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, বদ্রিনাথ: বিজেপি জমানায় ধর্ম আর জাতের নামে চলছে বজ্জাতি। বদ্রিনাথ মন্দির পুনর্গঠনের কাজে জড়িত সংখ্যালঘু মুসলিমদের উ‍ৎসব পালনের ওপরেই নামিয়ে আনা হল খড়গ। মন্দির পুনর্নির্মাণের কাজে জড়িত মুসলিম পরিযায়ী শ্রমিকদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আগামিকাল বৃহস্পতিবার বদ্রিনাথে ঈদ-উল আজহার নমাজ পড়া যাবে না। নমাজ পড়তে হলে যেতে হবে ৪০ কিলোমিটার দূরের জোশিমঠে। বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। যদিও বদ্রিনাথ থানার স্টেশন হাউস অফিসার কে সি ভাট দাবি করেছেন, ‘স্থানীয় মুসলিমরাই বদ্রিনাথে ঈদের নমাজ না পড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারা ৪০ কিলোমিটার দূরের জোশিমঠে গিয়ে ঈদের নমাজ আদায় করবেন।’

আগামিকাল বৃহস্পতিবার গোটা দেশজুড়ে পালিত হবে মুসলিমদের অন্যতম ধর্মীয় উ‍ৎসব ঈদ উল আজহা। ওই উ‍ৎসব পালনের জন্য মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে শেষ মুহুর্তের প্রস্তুতি নেওয়া চলছে। হিন্দুদের অন্যতম তীর্থস্থান হিসেবে পরিচিত বদ্রিনাথে নির্মাণ ও অন্যান্য কাজের জন্য প্রচুর পরিমাণে মুসলিম পরিযায়ী শ্রমিক রয়েছেন। তারাও বৃহস্পতিবার ঈদের নমাজ পড়ার প্রস্তুতি নিয়েছিলেন।

কিন্তু হিন্দু তীর্থক্ষেত্রে মুসলিমদের নমাজ পড়তে দেওয়ার বিষয়ে ঘোরতর আপত্তি জানিয়েছিল বেশ কয়েকটি মৌলবাদী হিন্দু সংগঠন। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তার জন্য মন্দির নির্মাণের সঙ্গে জড়িত পরিযায়ী শ্রমিকদের নিয়ে বৈঠকে বসেছিলেন স্থানীয থানার আধিকারিকরা। উপস্থিত ছিলেন পঞ্চায়েতের মোড়লরাও। ওই বৈঠকেই বদ্রিনাথে মুসলিমদের নমাজ পড়ার ওপরে অলিখিত নিষেধাজ্ঞা জারি করা হয়। যদিও স্থানীয় থানার আধিকারিক কে সি ভাট ও বদ্রিস পাণ্ডা পঞ্চায়েত সভাপতি প্রবীণ ধ্যানী দাবি করেছেন, মুসলিমরাই বদ্রিনাথে নমাজ না পড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আদালত চত্বরে বিমানকৃষ্ণ সাহাকে লক্ষ্য করে পচা ডিম

স্কুলের বেহাল পরিকাঠামো, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের

ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন বলিউড তারকাদের, কী বললেন?

নয়াচরে মৎস্য হাবের লক্ষ্যে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন

কল্যাণীর কাঠমিস্ত্রীর হাতে ফুটে উঠল জগন্নাথদেবের অপূর্ব মূর্তি, যা দেখে মুগ্ধ সকলেই

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

শ্রেয়সের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন যশপ্রীত বুমরাহ

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা

‘সমাজমাধ্যমের পোস্ট মুছতে পারেন, আরশোলাদের নয়’, যন্তর-মন্তরে হুঙ্কার অভিজিৎ দীপকের