‘ভাল জিনিস জানাজানি হলে নষ্ট হয়ে যায়’, তবে কী বিচ্ছেদের যন্ত্রণায় ভেঙে পড়লেন জিতু?

সব কিছু ব্যক্তিগত রাখার চেষ্টা করুন। ঘুরতে গেলে কাউকে বলবেন না। সঙ্গী খুঁজে পেলে চুপ থাকুন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার বিকাল থেকে থেকেই নেটপাড়া সরগরম। সৌজন্যে টলিউডের তারকা দম্পতি জিতু কামাল এবং নবনীতা দাসের বিচ্ছেদ। নেটপাড়ায় স্বামীকে নিয়ে একটি লম্বা পোস্ট করে রীতিমতো ধাঁধায় ফেলে দিয়েছিলেন অভিনেত্রী। আচমকাই ফেসবুকে একটি পোস্ট করেন অভিনেত্রী। জানিয়ে দেন, এ বার থেকে তাঁরা আলাদা থাকছেন। তাঁদের দুজনের জন্যে বরাদ্দ সংসারের যাবতীয় জিনিস আলাদা হচ্ছে। আর বিষয়টি প্রকাশ্যে আসা মাত্রই চারদিকে হইচই পড়ে যায়। ভক্তরা রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে অভিনেত্রীর পোস্টের পর জিতুও একটি পোস্ট করে বউকে আগলে রাখার কথা বলেন। রীতিমতো ধন্দে পড়ে যান অনুরাগীরা। জিতু এই বিষয়ে কোনও সংবাদ মাধ্যমেও তেমন কোনও কথা বলেননি। জিতু-নবনীতার সম্পর্কের আপডেট জানতে এখন সবাই উদ্যত। এরপর গতকাল রাতেই নায়ক শিব ঠাকুরের একটি ছবি পোস্ট করে লেখেন, “সব কিছু ব্যক্তিগত রাখার চেষ্টা করুন। ঘুরতে গেলে কাউকে বলবেন না। সঙ্গী খুঁজে পেলে চুপ থাকুন। আনন্দে থাকলে মুখ বন্ধ রাখুন। কারণ ভাল জিনিস বেশি জানা জানি হলে নষ্ট হয়ে যায়।”

তবে কি সত্যিই তাঁদের সম্পর্কের বিচ্ছেদ হয়ে গেল? যদিও গুঞ্জন কিছুদিন ধরেই আলাদা থাকছেন জিতু-নবনীতা। এদিকে নবনীতা বিচ্ছেদ ঘোষণার পর কি এমনটাই অনুভব করছেন জিতু? যদিও নবনীতার এই বিচ্ছেদের ইঙ্গিতকে মান অভিমান তকমা দিছেন জিতু। গতকালই একটি পোস্টে অভিনেতা লেখেন, “তোমায় শুরুতেও আগলেছি। আজও আগলাব। আগামীতেও তাই করব। বাচ্চা বউ।”

২০১৯ সালের ৬ মে বিয়ে করেন তাঁরা। এ বছরের বিবাহবার্ষিকীটা তাঁরা কাটিয়েছেন লন্ডনে। দুজনের সম্পর্কের রসায়ন মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ফুটে ওঠে। তাঁদের ঘনিষ্ঠমহল থেকেই জানা যায়, তাঁদের সম্পর্কে চির ধরেছে। তবে তখন সবটাই উড়িয়ে একটি বেসরকারি সংবাদমাধ্যমকে নবনীতা জানিয়ে ছিলেন, “আমি নিজেই বুঝতে পারছি না এই পরিস্থিতি কী ভাবে সামলানো উচিত। কিচ্ছু বুঝতে পারছি না! আসলে কতটা এই ব্যাপারে কথা বলা উচিত, সেটাও বুঝে উঠতে পারছি না। আমরা তিন মাস ধরেই আলাদা ছিলাম। এখন আমার পক্ষেও এটা বোঝা হয়ে দাঁড়িয়েছিল। মতের মিলও হচ্ছিল না অনেক বিষয়ে। জিতুর জীবনে কোনও সমস্যা হচ্ছে কি না, বলতে পারব না। কিন্তু আমার হচ্ছিল।” তবে সত্যিই তাঁদের বিচ্ছেদ হচ্ছে কিনা তা সময়ই বলবে! এদিকে নবনীতা-জিতুর মিউচুয়াল বিচ্ছেদের সমস্ত আইনী মকুদ্দমা অনেকটাই এগিয়ে গিয়েছে বলে ঘনিষ্ঠ সূত্রের খবর!

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের