মধ্য রাতেই খুলে গিয়েছে কলেজে ভর্তির দরজা, চালু পোর্টাল

আপাতত কোনও কেন্দ্রীয় পোর্টাল নয়, রাজ্যের ৫০৯টি কলেজ তাঁদের নিজস্ব পোর্টালে ভর্তি প্রক্রিয়া চালাবে। জানিয়েছে উচ্চশিক্ষা দফতর।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের মে মাসে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়। রাজ্যের উচ্চশিক্ষা দফতরের(West Bengal Higher Education Department) তরফে সে সময়ই জানানো হয়েছিল, গত কয়েক বছরের মতো ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক স্তরে(Graduation Label) পড়ুয়াদের ভর্তির প্রক্রিয়া(Admission Process) অনলাইনে হবে। গত ২ জুন প্রকাশিত সে সম্পর্কিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, জুলাই মাসের প্রথম দিন থেকে অনলাইনে ভর্তির প্রক্রিয়া শুরু হবে। স্নাতক স্তরে ভর্তির আবেদনপত্র জমা দেওয়া যাবে আগামী ১৫ জুলাই পর্যন্ত। সেই আবেদনপত্রের ভিত্তিতে ২০ জুলাই পড়ুয়াদের মেধাতালিকা(Merit List) প্রকাশ করা হবে। অনলাইনে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে ৩১ জুলাইয়ের মধ্যে, যাতে অগস্টের প্রথম দিন থেকে স্নাতকের প্রথম সেমেস্টারের ক্লাস শুরু করা যায়। সেই অনুযায়ী শুক্রবার মধ্যরাতে ঘড়ির কাঁটা ১২টার ঘর ছুঁতেই চালু হয়ে গিয়েছে রাজ্যের ৫০৯টি কলেজে স্নাতকস্তরে ভর্তির পোর্টাল(College Portal)। এই বছর থেকে এইসব পোর্টালের মাধ্যমেই কলেজে ভর্তি প্রক্রিয়া চলবে আগামী ১৫ জুলাই পর্যন্ত। মনে করিয়ে দেওয়া উচিত এই বছর থেকে স্নাতক কোর্স কিন্তু চার বছরের সময়সীমার হয়ে যাচ্ছে। 

আরও পড়ুন রাজ্যপাল বাংলার উচ্চশিক্ষা নিয়ে ছেলেখেলা করছেন, অভিমত শিক্ষাবিদদের

তবে রাজ্যের উচ্চশিক্ষা দফতরের তরফে জানা গিয়েছে, আপাতত কোনও কেন্দ্রীয় পোর্টাল নয়, ৫০৯টি কলেজ তাঁদের নিজস্ব পোর্টালে ভর্তি প্রক্রিয়া চালাবে। ভর্তি প্রক্রিয়া নিয়ে উচ্চশিক্ষা দফতর বেশ কিছু নির্দেশও দিয়েছে। বলা হয়েছে, কেবলমাত্র পড়ুয়াদের মেধার ভিত্তিতেই ভর্তি নিতে হবে। ভর্তি প্রক্রিয়ার সময় সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীকে তাঁদের শংসাপত্র যাচাইয়ের জন্য ডাকা যাবে না। অনলাইনে পড়ুয়াদের শংসাপত্র আপলোড কিংবা যাচাইয়ের জন্য তাঁদের কাছ থেকে থেকে কোনও অর্থ আদায় করতে পারবে না সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি। যোগ্য পড়ুয়ারা স্নাতকে ভর্তির সুযোগ পেলে বিষয়টি ইমেল অথবা ফোনের মাধ্যমে তাঁদের জানাতে হবে। কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলি কোনও ভাবেই পড়ুয়াদের থেকে নগদে ভর্তির ফি নিতে পারবে না। বরং অনলাইনে অথবা নির্দিষ্ট ব্যাঙ্কের মাধ্যমে ফি প্রদান করতে পারবেন মেধাতালিকায় নাম থাকা পড়ুয়ারা। স্নাতকে ভর্তির প্রক্রিয়ার সময় পড়ুয়াদের যাবতীয় শংসাপত্র অনলাইনেই আপলোড করতে হবে। শংসাপত্রে গরমিল পাওয়া গেলে পড়ুয়াদের আবেদনপত্র বাতিল করা হবে বলে জানিয়েছে উচ্চশিক্ষা দফতর।

যুদ্ধবিরতির চুক্তিতে সিলমোহর দিল ইজরায়েল ও হিজবুল্লাহ

তারকেশ্বরে আসছেন মুখ্যমন্ত্রী, রয়েছে একাধিক কর্মসূচি

‘তুমি পাগল, আমি না থাকলে জেলে থাকতে’, নেতানিয়াহুর উপর চটে লাল ট্রাম্প

প্রকৃতির মাঝে হারিয়ে যেতে মন চাইছে? তাহলে জুনেই ঘুরে আসুন এই ৫ জায়গায়

জুন মাসেই দেশে লঞ্চ হতে পারে Redmi Turbo 5, জেনে নিন দুর্দান্ত ফিচার

Nothing Phone 3-এ মিলছে দেদার ছাড়, জেনে নিন নতুন দাম কত

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

১৫ হাজারের কমে পাওয়া যাচ্ছে Realme P4 Lite, জেনে নিন বিস্তারিত

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

পারিবারিক বিবাদের জেরে চলল এলোপাথাড়ি গুলি, হামলাকারী-সহ মৃত ৭

সুই‍ৎজারল্যান্ডে ভ্রমণে গিয়ে ট্রাফিক আইনভঙ্গ! দেড় লক্ষ জরিমানার নোটিশ পেলেন ভারতীয় পর্যটক

৮ জুন বৃহস্পতি-শুক্রের দুর্লভ সংযোগে হঠাৎ ধনলাভ হবে ৪ রাশির জাতকদের