মমতার বাংলার কাছে আবারও হার মোদির ভারতের, নজরে GST

চলতি বছরের জুন মাসে GST আদায় বৃদ্ধির নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার থেকে যোজন পিছিয়ে নরেন্দ্র মোদির ভারত ও গুজরাত।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনীতির ময়দানে একুশের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাংলায়(Bengal) গোহারান হারের মুখে পড়তে হয়েছিল নরেন্দ্র মোদির(Narendra Modi) বাহিনীকে। ‘আবকে বার ২০০ পার’ শ্লোগান তোলা বিজেপির(BJP) দৌড় থেমে গিয়েছিল ৭৭টি আসন জিতেই। তাও সব বিধায়ককে যে তাঁরা ধরে রাখতে পেরেছে এমনও নয়। ৬ বিজেপি বিধায়ক চলে এসেছেন তৃণমূলে(TMC)। এবার আবার মমতার বাংলার কাছে হারের মুখ দেখতে হল মোদির ভারতকে(India)। নেপথ্যে GST আদায়ের হার বৃদ্ধির লড়াই। চলতি অর্থবর্ষের জুন মাসে দেশের সার্বিক GST আদায় বেড়েছে ১২ শতাংশ। সেখানে বাংলায় GST আদায় বেড়েছে ১৭ শতাংশ। অর্থাৎ মোদির ভারত পিছিয়ে মমতার বাংলার থেকে, ৫ শতাংশের হারে।

আরও পড়ুন ‘মমতাদি আমার মনের ওয়ালপেপারে আছেন’, জবাব সায়নীর

চলতি বছরের জুন মাসে সার্বিকভাবে সারা দেশের GST আদায় অনেকটাই বেড়েছে। এই জুনে GST আদায় হয়েছে ১ লক্ষ ৬১ হাজার ৪৯৭ কোটি। তবে তুলনামূলকভাবে এ বছর জুন মাসে দেশের সার্বিক GST আদায় বেড়েছে মাত্র ১২ শতাংশ, যা বাংলার তুলনায় অনেকটাই কম বলে উঠে এসেছে কেন্দ্রের দেওয়া পরিসংখ্যানেই। কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালের জুন মাসে বাংলায় GST আদায় হয়েছিল ৪ হাজার ৩৩১ কোটি টাকার। চলতি বছরের জুনে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৩ কোটি টাকা। GST আদায়ের বৃদ্ধি ঘটেছে ১৭ শতাংশ। একাধিক প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও GST আদায়ে এই বৃদ্ধি রাজ্যের মজবুত আর্থিক নীতির প্রতিফলন বলেই মত অর্থনীতিবিদদের।

আরও পড়ুন মুখ্যমন্ত্রীর চিকিৎসায় ৫-৬ ধরনের থেরাপিতে জোর চিকিৎসকদের

শুধু তাই নয়, জুন মাসের GST আদায় বৃদ্ধির হারের নিরিখে মোদির গুজরাতকেও পিছনে ফেলেছে মমতার বাংলা। গত বছর জুন মাসের তুলনায় এবছর গুজরাতের(Gujrat) GST আদায় বৃদ্ধি হয়েছে ১০ শতাংশ। সেখানে মমতার বাংলার বৃদ্ধির হার ১৭ শতাংশ। অর্থনীতিবিদদের দাবি, বাংলার GST আদায় বৃদ্ধির ক্ষেত্রে অনেকগুলি কারণ রয়েছে। একদিকে যেমন চর্ম, সিমেন্ট ইত্যাদি শিল্প খুব ভালো ব্যবসা করছে তেমনি ক্ষুদ্রশিল্পের ক্ষেত্রেও দেশের সামনের সারিতে উঠে এসেছে বাংলা। অন্যদিকে, Stamp Duty-তেও ছাড় দেওয়ার মতো সিদ্ধান্ত রাজ্যের অর্থনীতিতে বড় ছাপ ফেলেছে। এসবেরই প্রভাব পড়েছে GST আদায়ে। এরই সঙ্গে সময়মতো GST আদায় নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ করেছেন রাজ্যের আধিকারিক এবং কর্মীরা। GST ফাঁকি আটকাতেও একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাজেট কম, কোনও চিন্তা নেই! ১৫ হাজারের মধ্যেই মিলছে Vivo স্মার্টফোন

মালদহে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী

স্বাস্থ্যকর খাবার খেতে চান? জেনে নিন ৭ সহজ ডায়েট কৌশল

প্রতিদিনের খাবারেই লুকিয়ে রয়েছে ফ্যাটি লিভারের ফাঁদ! সতর্কবার্তা বিশেষজ্ঞদের

সুখী দাম্পত্যের চাবিকাঠি, জেনে নিন সম্পর্ক টিকিয়ে রাখার সহজ উপায়

২৭ জুলাই থেকে শনি গ্রহের বক্রগতি, সুখবর দুই রাশির জাতকদের

অর্থ ও কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন, একটি ভুল বিপদে ফেলতে পারে ৫ রাশির জাতকদের

বছরের শেষ সূর্যগ্রহণ শ্রাবণে, পাহাড়সম দুঃখ নেমে আসবে ২ রাশির জাতকদের জীবনে

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়