অনলাইনে ছড়িয়ে পড়েছে শাকিব-ইধিকার ‘প্রিয়তমা’র ক্লিপ, সাইবার ক্রাইমে অভিযোগ

কিন্তু এর মাঝেই বিপাকে প্রিয়তমার নির্মাতারা।সম্প্রতি ‘প্রিয়তমা’র বেশ কিছু ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে বাংলাদেশ সুপারস্টার শাকিব খান এবং বাঙালি অভিনেত্রী ইধিকা পালের ‘প্রিয়তমা’। কিছুদিন ধরেই এই ছবি ঘিরে চর্চা তুঙ্গে ছিল। ছবিতে প্রথমে অভিনয় করার কথা ছিল শাকিবের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর। কিন্তু ব্যাক্তিগত ঝামেলার কারণে তাঁদের সম্পর্কে চির ধরেছে। কিছুদিন আগেই শাকিব নিজেই জানিয়ে দিয়েছেন তিনি অনস্ক্রীন বা অফস্ক্রীন আর কোন কিছুতেই বুবলীর সঙ্গে সম্পর্ক রাখবেন না। এদিকে বুবলী জানিয়ে দিয়েছেন, শাকিবের সঙ্গে তাঁর এখনও আইনত ডিভোর্স হয়নি, তাই শাকিব তাঁর সঙ্গে এমনটা করতে পারেন না। যাই হোক, পরে বুবলীকে সরিয়ে প্রিয়তমার অফার যায়, টলিউডের চেনা মুখ ইধিকা পালের কাছে, যিনি রিমলি, পিলু নামক একাধিক ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। প্রিয়তমার গান ইতিমধ্যেই নজর কেড়েছে ভক্তদের মাঝে। এবং বাংলাদেশেও রমরমিয়ে চলছে এই ছবিটি। কিন্তু এর মাঝেই বিপাকে প্রিয়তমার নির্মাতারা।সম্প্রতি ‘প্রিয়তমা’র বেশ কিছু ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যা প্রেক্ষগৃহ থেকে মুঠোফোনে ধারণ করে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

এই কারণে ক্ষুব্ধ হয়ে সাইবার ক্রাইমে দ্বারস্থ হলেন পরিচালক। তাঁর কথায়, ‘হল থেকে ভিডিও করে যারা অনলাইনে দিচ্ছেন, তাঁদের তালিকা সাইবার ক্রাইমে দেওয়া হয়েছে। যদি বিপদে পড়তে না চান, তবে হল থেকে ধারণ করা সিনেমার ভিডিওগুলো নামিয়ে ফেলুন। প্রায় ২২ হাজার ফুটেজ আমরা ডিলিট করেছি এবং করছি।’

তিনি অর্থের বিনিময়ে সিনেমার মিথ্যা রিভিউকারীদের উদ্দেশ্যে আরও বলেন, ‘সিনেমা একটি প্রোডাক্ট। টাকার বিনিময়ে আপনি কোনো একটা সিনেমার প্রশংসা, সুনাম করতেই পারেন (যদিও আমি মনে করে সিনেমার দম থাকলে এ সবের কোনো দরকার পড়ে না)। কেউ যদি আপনাকে টাকা দেয় আপনি সারা দিন সেই সিনেমার মিথ্যা বা সত্য গুণগান করতে থাকেন, নো প্রবলেম। কিন্তু আপনি একটা সিনেমা থেকে টাকা খেয়ে অন্য সিনেমার মিথ্যা বদনাম করবেন, অপপ্রচার করবেন, খারাপ রিভিউ দেবেন সেটা কিন্তু অন্যায়, অপরাধ। যদি টাকা খেয়ে সিনেমার বদনাম করেন তাইলে আপনি একটা অসৎ মানুষ, আপনার বিচার হবে, অবশ্যই হবে। প্রকৃতিই আপনার বিচার করবে।’

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, মৃত ৪

সাতপাকে বাঁধা পড়ার আগে ভাঙল স্বপ্ন, পণের জন্য বরপক্ষ যা করল শুনলে চমকে যাবেন

যুদ্ধের খবর করতে গিয়ে প্রাণ গিয়েছিল, মৃত্যুর পর আন্তর্জাতিক সম্মান পেলেন এই সাংবাদিক

অবৈধ ভাবে ভারতে বসবাসের অভিযোগে উত্তরপ্রদেশের আলিগড় থেকে গ্রেফতার ১২

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭৫৫ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও কাণ্ডে ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস শাহরুখের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী