অজিত পওয়ারের শপথগ্রহণে হাজির থাকা তিন এনসিপি নেতাকে বহিষ্কার

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে রবিবারই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন বাগী এনসিপি নেতা অজিত পওয়ার। আর বাগী নেতাদের সঙ্গে থাকা নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করলেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। রবিবার রাজভবনে অজিত ও তাঁর সঙ্গীদের শপথ অনুষ্ঠানে হাজির থাকা তিন নেতাকে সোমবার দল থেকে বহিষ্কার করলেন এনসিপি সুপ্রিমো। ওই তিন নেতা হলেন নরেন্দ্র রাঠোরে, বিজয় দেশমুখ ও শিবাজিরাও গরজে।

দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা অজিত পওয়ার, ছগল ভুজবল, প্রফুল পটেলদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে এদিন বৈঠকে বসেছিল এনসিপির শৃঙ্খলারক্ষা কমিটি। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, রবিবার দলের যে নয় বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তাদের বিধায়ক পদে অযোগ্য ঘোষণা করার জন্য বিধানসভার অধ্যক্ষের কাছে চিঠি পাঠানো হবে। পাশাপাশি, দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও অনুশাসন ভঙ্গের দায়ে রবিবার বিজেপি-সেনা জোট সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেওয়া শিবাজিরাও গরজে, দলের মুম্বই ডিভিশনের প্রধান নরেন্দ্র রাঠোড় এবং আকোলা শহর জেলার সভাপতি বিজয় দেশমুখকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি অজিত পওয়ার-সহ রবিবার যে দলীয় বিধায়করা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এবং রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন তাঁদের সবার বিরুদ্ধেই সাংগঠনিকভাবে পদক্ষেপ করা হবে।  

অন্যদিকে, বিদ্রোহের ২৪ ঘন্টা যেতে না যেতেই বাগী শিবিরে ভাঙন শুরু হয়েছে। রবিবার অজিত পওয়ারের সঙ্গে রাজভবনে থাকা শিরুরের এনসিপি সাংসদ আমোল লোহে এদিন জানিয়েছেন, তিনি দলের সুপ্রিমো শরদ পওয়ারের সঙ্গেই রয়েছেন।দলীয় সূত্রে জানা গিয়েছে, অজিত পওয়ারের সঙ্গে থাকা বেশ কয়েকজন বিধায়ক ইতিমধ্যেই দলের সুপ্রিমো শরদ পওয়ারের সঙ্গে কথা বলেছেন। তাঁরা দলের সভাপতির সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন।  

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি ষ্ট্যান্ডে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা শুরু প্রশাসনের

ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা আয়, দু’সপ্তাহের রক্ষাকবচ পেলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন

বারাসত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কন্ডোম ও মদের বোতল