অসুস্থ ছেলে রাজ্য, এদিকে মলদ্বীপে ফূর্তির মেজাজে রাজ, কী বললেন পরীমণি?

ঈদেও ছেলের সঙ্গে দেখা হয়নি রাজের। তবে রাজের কথায়, ঈদের আগে নাকি তাঁরা একসঙ্গে কেনাকাটা করতে গিয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঢাকাই ইন্ডাস্ট্রির আলোচিত-সমালোচিত নাম নায়িকা পরীমণির। তাঁর পেশাগত জীবনের তুলনায় ব্যক্তিগত জীবন নিয়ে বেশ চর্চা দিকে দিকে। কলকাতাতেও তিনি সমান চর্চিত। সোশ্যাল মিডিয়া যেন তাঁকে নিয়ে প্রতিনিয়ত মেতে রয়েছেন। ব্যক্তিগত জীবন তাঁর বড়ই বিচিত্র। গতবছর অন্তঃসত্ত্বা হওয়ার পরেই অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন তিনি। সবকিছু ঠিকঠাকই চলছিল অভিনেত্রীর জীবন, কিন্তু গতবছর শেষের দিকে রাজের সঙ্গে শুরু হয় অশান্তি। কখনও অভিনেত্রী মিমের সঙ্গে রাজের অবৈধ সম্পর্কের কথা তুলে ধরেন পরীমণি আবার ছেলে রাজ্যের জন্যে রাজের সঙ্গে সমঝোতার পথ বেছে নেন তিনি। তবে এখন তাঁদের সংসারের অশান্তি চরম পর্যায়ে, রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বান্ধবীদের আপত্তিকর ভিডিও ফাঁস হয়ে পর থেকেই বিতর্ক চরমে ওঠে। অভিনেত্রী পরে নিজেই জানান যে, তাঁর সঙ্গে রাজ থাকে না অনেকদিন। রাজ্যেরও খোঁজ নেয় না।

যদিও ছেলের ১০ মাস পূর্তিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের তিনজনকে। কিন্তু পরীমণির কথায়, রাজ তাঁদের সঙ্গে ছিলেন মাত্র কয়েক ঘন্টার জন্যে। অফিসিয়ালি বিচ্ছেদ না ঘটলেও এখন তাঁরা আলাদাই থাকেন। তবে এরমধ্যেই এলো একটি মারাত্মক খবর। বর্তমানে পরী তাঁর ছেলেকে নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে রয়েছেন। গতকাল (রবিবার) বিকেলে অভিনেত্রী তাঁর ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘অসুস্থ রাজ্য।’ এরপরে আর কোনো তথ্য শেয়ার করেননি তিনি। তাই তাঁর ছেলের ঠিক কী হয়েছে সে বিষয়ে কিছুই জানা যায়নি। কমেন্ট বক্সে পরীর ছেলের সুস্থতা কামনা করছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

অন্যদিকে অনেকেই জানতে চেয়েছেন ছেলের এরকম অবস্থায় বাবা রাজ কোথায়? জানা গেছে, অবকাশ যাপনে বর্তমানে মালদ্বীপে সময় কাটাচ্ছেন রাজ। ফিরবেন সপ্তাহখানেক পরে। ছেলে অন্ত প্রাণ পরীমণি। ছেলের যাবতীয় তথ্য ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন তিনি। ঈদেও ছেলের সঙ্গে দেখা হয়নি রাজের। তবে রাজের কথায়, ঈদের আগে নাকি তাঁরা একসঙ্গে কেনাকাটা করতে গিয়েছিলেন। এদিকে রাজের মালদ্বীপ ভ্রমণের বিষয়ে পরীমণি বলেন, ও তো যা খুশি করছে। নিজের মতো চলছে। যেখানে খুশি যাচ্ছে। এসবে আমার কী!প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে বিয়ে করেছিলেন তাঁরা। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন। তারপর বিয়ে করেন।

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, মৃত ৪

সাতপাকে বাঁধা পড়ার আগে ভাঙল স্বপ্ন, পণের জন্য বরপক্ষ যা করল শুনলে চমকে যাবেন

যুদ্ধের খবর করতে গিয়ে প্রাণ গিয়েছিল, মৃত্যুর পর আন্তর্জাতিক সম্মান পেলেন এই সাংবাদিক

অবৈধ ভাবে ভারতে বসবাসের অভিযোগে উত্তরপ্রদেশের আলিগড় থেকে গ্রেফতার ১২

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭৫৫ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও কাণ্ডে ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস শাহরুখের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী