বিনা পোস্টেই ১০ লাখ অনুসারী, ইনস্টাগ্রামে ডেবিউ করেই ছক্কা হাঁকালেন পবন কল্যাণ

আজ ইনস্টাগ্রামে ডেবিউ করেই ১০ লাখ ভক্ত সংখ্যা হাঁকিয়ে নিলেন পবন কল্যাণ। তবে মজার বিষয়, অভিনেতা ইনস্টাগ্রামে ডেবিউ করলেও তাঁর প্রোফাইল পুরো খালি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইনস্টাগ্রামে ডেবিউ করেই ১০ লাখ অনুরাগী সংখ্যা বাগিয়ে নিলেন তেলেগু সুপারস্টার তথা রাজনীতিবিদ পবন কল্যাণ। আজকাল সেলিব্রিটিদের খোঁজ পাওয়া মানেই তাঁদের সোশ্যাল প্রোফাইলে টহল দেওয়া। কিন্তু এতদিন টুইটারে দেখা পাওয়া গেলেও অভিনেতার দেখা ছিল না ইনস্টাগ্রামে। এবার ভক্তদের সেই আশা পূরণ হল। এবার থেকে পবন কল্যাণের সমস্ত আপডেট পাওয়া যাবে ইনস্টাগ্রামেও। মাস কয়েক আগেই ইনস্টাগ্রামে ডেবিউ করছেন বলিউডের প্রবীণ অভিনেত্রী জিনাত আমান। শুরুর পর থেকেই নায়িকার ইনস্টাগ্রামে ভালই বিচরণ। তবে এবার ইনস্টাগ্রামের পাল্লা ভারী। একের পর এক তারকা যোগ দিচ্ছেন।

আজ ইনস্টাগ্রামে ডেবিউ করেই ১০ লাখ ভক্ত সংখ্যা হাঁকিয়ে নিলেন পবন কল্যাণ। তবে মজার বিষয়, অভিনেতা ইনস্টাগ্রামে ডেবিউ করলেও তাঁর প্রোফাইল পুরো খালি। কোনও পোস্ট নেই। আর তাতেই ছয়ে ছক্কা মারলেন তিনি। কয়েক মিনিটের মধ্যে অভিনেতার ৫ লাখ অনুসারী ফলোয়ার রয়েছে করেছেন। ভক্তদের এখন অভিনেতাকে তাঁর প্রথম পোস্টটি শেয়ার করার জন্য দাবি করছেন। কারণ তার প্রোফাইল এখন পর্যন্ত খালি রয়েছে। কোনো ছবি বা ভিডিও পোস্ট হয়নি।

ইনস্টাগ্রামে প্রোফাইল ফটোটি তাঁর টুইটার প্রোফাইলের মতোই। পটভূমিতে জনসেনা দলের পতাকা নিয়ে রাজনৈতিক সমাবেশ থেকে তোলা অভিনেতার ছবি। তাঁর জীবনী তেলেগুতে লেখা রয়েছে। তবে অভিনেতা খুব একটা সোশ্যাল মিডিয়া ঘেঁষা নন। এমনকি টুইটারেও, তিনি তাঁর অভিনয় পেশা সম্পর্কে কিছু শেয়ার করেন না। টুইটারে তিনি ৫.৩ মিলিয়ন ব্যবহারকারীর একটি বিশাল সংখ্যক ভক্ত অনুসরণ করেন। গতকাল, 3 জুলাই, অভিনেতা নাগা বাবু, পবন কল্যাণের ইনস্টাগ্রামে যোগদানের খবরটি শেয়ার করেছেন। পবন কল্যাণ বর্তমানে তাঁর তৃতীয় স্ত্রী আনা লেজনোভার সঙ্গে বিচ্ছেদের গুজবের সম্মুখীন। তাঁর স্ত্রী এখন সন্তানদের নিয়ে রাশিয়ায় অবস্থান করছেন।

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর…