শাকিবের প্রশংসায় পঞ্চমুখ তাঁর সাবেক স্ত্রী অপু বিশ্বাস, তবে কী ফের এক হচ্ছেন তাঁরা?

আমি যেহেতু একজন নায়িকা, আর উনি একজন নায়ক, আমাদের জীবনে যাত্রাপথে যেটা হয়েছে, বেলাশেষে আমরা মানুষ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান আর বিতর্ক যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। পেশাগত হোক বা ব্যক্তিগত, উভয় ক্ষেত্রেই শাকিব খান ঢালিউড ইন্ডাস্ট্রির একজন আলোচিত নাম। কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও তাঁর বেশ নাম-ডাক। তবে পেশাগতর তুলনায় অভিনেতা বেশি চর্চিত হন, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। বর্তমানে তাঁর দুটি স্ত্রীই প্রাক্তন, তবে বাবা হিসেবে ছেলেদের সমস্ত দায়িত্বই পালন করেন তিনি। অভিনেত্রী শবনব বুবলীর সঙ্গে তাঁর সম্পর্কের কথা চাউর হয় গতবছর। আচমকাই বুবলী নিজেই তাঁর এবং শাকিব খানের সন্তানের কথা প্রকাশ করে শাকিব খানের স্ত্রী হিসেবে ধরা দেন। তবে বিষয়টি একেবারেই এড়িয়ে যাননি অভিনেতা। কিন্তু এরপর থেকেই কোণঠাসা শুরু হয় তাঁদের সম্পর্কের।

এমনকী মাস কয়েক আগে শাকিব নিজেই জানিয়ে দিয়েছেন তিনি আর বুবলীর সঙ্গে কোনও রকম সম্পর্ক রাখবেন না। যদিও বুবলী স্পষ্টই জানিয়ে দিয়েছেন, তাঁদের এখনও ডিভোর্স হয়নি। ২০১৮ সালে বিচ্ছেদ হয়ে যায় শাকিব খান ও তাঁর প্রথম স্ত্রী অপু বিশ্বাসের মধ্যে। শোনা যায়, তাঁদের বিচ্ছেদের ১৯৮ দিনের মধ্যেই বুবলী কে বিয়ে করেন শাকিব। এরপর গোপনেই তাঁদের দাম্পত্য চলে। আর ২০২২ সালে সন্তানের ছবি প্রকাশ্যে এনে বোম ফাটান অভিনেত্রী বুবলী। এখন অপুর ঘরে শাকিবের বড় ছেলে আব্রামের বয়স ১০ বছর এবং বুবলীর ছেলের বয়স ৩ বছর।২০১৭ সালের ১০ এপ্রিল শাকিবের বড় ছেলে আব্রাম খান জয়কে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে হাজির হয়ে প্রথম শাকিবের সঙ্গে তাঁর বিয়ে ও সন্তানের খবর ফাঁস করেন অপু।

তবে সন্তানকে মেনে নিলেও অপুর বিরুদ্ধে একের পর এক অভিযোগ ছিল শাকিবের। এরপর বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। শাকিবের বিরুদ্ধে একই অভিযোগ এনেছিলেন শবনব বুবলী। আব্রাম জয়ের মতোই বীরকেও নিজের সন্তানের স্বীকৃতি দিতে চাননি শাকিব। এর পর থেকে অভিযোগ-পালটা অভিযোগে সময় কাটছে শাকিব-বুবলীর। আর শাকিবের বিরুদ্ধে এমন অভিযোগ চলাকালীন এখন আবার শাকিবের প্রশংসায় ভাসছেন তাঁর সাবেক স্ত্রী অপু বিশ্বাস।

বিষয়টি নজরে এসেছে শাকিবভক্তদের। তা নিয়েই এখন জল্পনা-কল্পনা অব্যাহত! তবে কি ‘আবারও এক হচ্ছেন শাকিব-অপু?’, আপাতত এটাই এখন সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং। এবার তা নিয়ে সরাসরি জবাব দিলেন অপু বিশ্বাস নিজেই। একটি সাক্ষাৎকারে অপুকে সম্পর্ক জোড়া লাগার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটা একান্ত ব্যক্তিগত। … যেটা সবচেয়ে সত্যি কথা, সেটি হচ্ছে— আমি চেয়েছি, আমি যেহেতু একজন নায়িকা, আর উনি একজন নায়ক, আমাদের জীবনে যাত্রাপথে যেটা হয়েছে, বেলাশেষে আমরা মানুষ। তবে আমরা এক হলে জানাব অবশ্যই। তবে শাকিব খানের সঙ্গে আমার সম্পর্ক এখন ঠিক কোন জায়গায় টিকে আছে তা সময় এলে গণমাধ্যমকে জানাব। তবে আগের মতো ক্ষোভ রাখতে চাই না।’

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, মৃত ৪

সাতপাকে বাঁধা পড়ার আগে ভাঙল স্বপ্ন, পণের জন্য বরপক্ষ যা করল শুনলে চমকে যাবেন

যুদ্ধের খবর করতে গিয়ে প্রাণ গিয়েছিল, মৃত্যুর পর আন্তর্জাতিক সম্মান পেলেন এই সাংবাদিক

অবৈধ ভাবে ভারতে বসবাসের অভিযোগে উত্তরপ্রদেশের আলিগড় থেকে গ্রেফতার ১২

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭৫৫ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও কাণ্ডে ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস শাহরুখের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী