বাংলাদেশের প্রথম টাকা ও কয়েনের নকশা শিল্পী কে জি মুস্তফা আর নেই

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: স্বাধীন বাংলাদেশের অর্থনীতির পথ চলা শুরু হয়েছিল তাঁর নকশা করা টাকা নিয়েই। দেশের প্রথম এক, পাঁচ, দশ ও ১০০ টাকার নোটের নকশা করেছিলেন তিনি। তার পর সুদীর্ঘ কর্মজীবনে একাধিক কয়েনেরও নকশা এঁকেছিলেন। সেই গুণী শিল্পী কেজি মুস্তফা শুক্রবার ভোর রাতে পাড়ি জমালেন চিরঘুমের দেশে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে-সহ অগণিত অনুরাগীকে পিছনে ফেলে রেখে পাড়ি দিলেনসেই দেশে যেখান থেকে মানুষ আর ফেরে না। শিল্পী কে জি মুস্তফার প্রয়াণে শিল্পী মহলে শোকের ছায়া নেমে এসেছে। গ্রামের বাড়ি মাদারীপুরেই বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে বরেণ্য শিল্পীকে।

১৯৪৩ সালে জন্ম মাদারীপুরে। ছোটবেলা থেকেই আঁকার ওপরে ছিল বিশেষ টান। মাদারীপুর থেকে মাট্রিক পাশ করে আর্ট কলেজে ভর্তি হতে ঢাকায় এসেছিলেন। কিছুদিনের মধ্যেই শিল্পাচার্য ও কিংবদন্তী শিল্পী জয়নুল আবেদিনের প্রিয় ছাত্র হয়ে ওঠেন। কর্মাশিয়াল আর্টসকে বেছে নিয়েছিলেন কে জি মুস্তফা। আর্ট কলেজের চৌহদ্দি পেরোতে না পেরোতেই ১৯৬৪ সালে চলে গেলেন পাকিস্তানের করাচিতে। যোগ দিলেন পাকিস্তান সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে।  ১৯৬৭ সালে পাক শাসকদের চাকরিতে ইস্তফা দিয়ে যোগ দিলেন বিখ্যাত বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান এশিয়াটিক অ্যাডভার্টাইজিং লিমিটেডে। করাচি থেকে বদলি হয়ে ফের চলে এলেন ঢাকায়।

দেশ স্বাধীন হওয়ার পরে নতুন মুদ্রার নকশার জন্য হন্যে হয়ে নকশা শিল্পী খুঁজছিলেন বাংলাদেশের ত‍ৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। বিখ্যাত চিত্রশিল্পী কামরুল হাসান ডেকে পাঠালেন কে জি মুস্তফাকে। জয়নুল আবেদিন ও কামরুল হাসানের পরামর্শে এক টাকার নোটের দুটি নকশা করলেন মোস্তফা। ৫ ও ১০ টাকারও দুটি নকশা শেষ করলেন দ্রুতই। তারপর ১০০ টাকার নোট। প্রতিটি নকশাই অনুমোদন পেল ত‍ৎকালীন অর্থমন্ত্রীর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবও নতুন টাকার নকশার প্রশংসা করেছিলেন। কাগজের নোটের পরে ১, ৫, ১০, ২৫ এবং ৫০ পয়সার ধাতব মুদ্রারও নকশাও  করলেন। প্রতিটি নকশায় ফুটে উঠল দেশ। বঙ্গবন্ধুর ছবির পাশাপাশি থাকল ধান, নদী, নৌকা, পাট, শাপলা আর বাংলাদেশের গ্রাম এবং মানুষ। ১৯৭২ সালে  স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকটিকিটের নকশাও বেরিয়েছিল তাঁর হাত দিয়ে।

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, মৃত ৪

সাতপাকে বাঁধা পড়ার আগে ভাঙল স্বপ্ন, পণের জন্য বরপক্ষ যা করল শুনলে চমকে যাবেন

যুদ্ধের খবর করতে গিয়ে প্রাণ গিয়েছিল, মৃত্যুর পর আন্তর্জাতিক সম্মান পেলেন এই সাংবাদিক

অবৈধ ভাবে ভারতে বসবাসের অভিযোগে উত্তরপ্রদেশের আলিগড় থেকে গ্রেফতার ১২

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭৫৫ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও কাণ্ডে ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস শাহরুখের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী