ভাঙড়ে ভোটের দিন দেখা নেই ভাইজানের, ম্রিয়মান আইএসএফ কর্মীরা

নওশাদ সিদ্দিকি ভাঙড়ের বিধায়ক হলেও আদতে তিনি হুগলি জেলার ফুরফুরা শরিফের বাসিন্দা।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ভোটের আগে মনোনয়ন জমা দেওয়ার সময় থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়। যার ফলে রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল বিধায়ক নওশাদ সিদ্দিকির এই বিধানসভা এলাকা। কিন্তু ভোটের দিন শনিবার নির্বাচনী আচরণবিধির কারণে সেই ভাঙড়ে দেখা মিলল না আইএসএফ চেয়ারম্যান তথা একমাত্র বিধায়কের। আর এর ফলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সমর্থকদের কিছুটা ম্রিয়মান দেখাল।

নওশাদ সিদ্দিকি ভাঙড়ের বিধায়ক হলেও আদতে তিনি হুগলি জেলার ফুরফুরা শরিফের বাসিন্দা। সেখানকার ভোটার নওশাদ। নির্বাচনী আচরণবিধি লাগু থাকায় তিনি নিজের ভোট কেন্দ্রের বাইরে অর্থাৎ ভাঙড়ে যেতে পারেননি। পঞ্চায়েত নির্বাচনের আগে শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতা আরাবুল ইসলাম ও শওকত মোল্লার সঙ্গে বাকযুদ্ধে জড়িয়েছিলেন তরুণ নেতা।

ভাঙড়ে তাঁর জনভিত্তি দেখে কপাল ভাঁজ পড়েছিল শওকত আরাবুলদের। তবে ভোটের দিন নওশাদ নিজের বিধানসভা এলাকায় না থাকায় তৃণমূল কংগ্রেস কিছুটা অ্যাডভান্টেজ কুড়িয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সেই সঙ্গে এদিন আইএসএফ কর্মী সমর্থকরা ‘প্রিয় ভাইজান’কে কাছে না পেয়ে মুষড়ে পড়েছেন। কিছুটা ম্রিয়মান দেখা গেল তাঁদেরকে।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা