Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিকেল ৫টা পর্যন্ত পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ৬৬.২৮ শতাংশ

দিন বিকাল সাড়ে ৫টা নাগাদ নির্বাচন কমিশন জানিয়ে দেয় এদিন বিকাল ৫টা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ৬৬.২৮ শতাংশ। ১৮'র তুলনায় ৬ শতাংশ কম।

Share:

নিজস্ব প্রতিনিধি: শনি সকালে যা শুরু হয়েছিল তা শেষ হল শনি সন্ধ্যায়। নজরে বাংলার(Bengal) পঞ্চায়েত নির্বাচন(Panchayat Election)। ২০২৩ সালের গ্রাম বাংলার এই ভোটে এদিন ভোটদানের প্রক্রিয়া শুরু হয় সকাল ৭টার সময়। নিয়মমাফিক তা শেষ হয় বিকাল ৫টার সময়ে। যদিও সেই সময় বহু বুথে বহু ভোটার লাইনে দাঁড়িয়ে থাকায় ভোটদান প্রক্রিয়া শেষ হতে হতে সন্ধ্যা ৭টা হয়ে যাবে বলেই মনে করছে রাজ্য নির্বাচন কমিশন(West Bengal State Election Commission)। তবে এদিন বিকাল সাড়ে ৫টা নাগাদ নির্বাচন কমিশন জানিয়ে দেয় এদিন বিকাল ৫টা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ৬৬.২৮ শতাংশ(Voting Percentage)। যদিও ২০১৮ সালের এই পঞ্চায়েত নির্বাচনেই বিকাল ৫টা পর্যন্ত প্রদত্ত ভোটের হার ছিল ৭২.৫ শতাংশ। অর্থাৎ সামগ্রিক ভাবে দেখলে এটা স্পষ্ট যে ৫ বছর আগেকার পঞ্চায়েত নির্বাচনের তুলনায় এবছর অন্তত ৫ থেকে ৬ শতাংশ ভোট কম পড়েছে।

আরও পড়ুন ভোট দিবসে ভোটের বলি ১৬, তৃণমূলেরই ১০

এদিন সকাল থেকেই কার্যত দেখা গিয়েছে ভোটদানের হার কিছুটা হলেও কম ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের তুলনায়। এদিন সকাল ৯টা পর্যন্ত প্রথম দুই ঘন্টায় ভোট পড়ে ১০.২৬ শতাংশ। ২০১৮ সালে কিন্তু প্রথম ২ ঘন্টায় ভোট পড়েছিল ১২.২ শতাংশ। অর্থাৎ প্রথম ২ ঘন্টাতেই ২ শতাংশ ভোট ফারাক তৈরি হয়ে যায় এইবছর। বেলা ১১টা পর্যন্ত এদিন ভোট পড়ে ২৪.২৮ শতাংশ। ২০১৮ সালে বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছিল ২৬.২৮ শতাংশ। দুপুর ১টা পর্যন্ত এদিন প্রদত্ত ভোটের পরিমাণ ছিল ৩৬.৬৬ শতাংশ। ২০১৮ সালে এই সময়ের মধ্যে ৪১.৫১ শতাংশ ভোট পড়েছিল। অর্থাৎ প্রথম ৬ ঘন্টায় দুই বছরের পঞ্চায়েত নির্বাচনে ভোতের ফারাক দাঁড়ায় ৫ শতাংশে। বেলা ৩টে পর্যন্ত এদিন প্রদত্ত ভোটের হার ছিল ৫৪.৩২ শতাংশ। ২০১৮ সালে সেই হার ছিল বেলা ৩টে পর্যন্ত ৫৬ শতাংশ। অর্থাৎ ফারাক আবার কমে দাঁড়ায় ২ শতাংশে। বিকাল ৫টা পর্যন্ত দেখা যাচ্ছে সেই ফারাকের পরিমাণ আবার বেড়ে হয়েছে ৬ শতাংশে। রাজ্য নির্বাচন কমিশনের অনুমান এই ফারাক ৫ শতাংশেই থেকে যাবে।

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের