বিরোধীরা হারবে বলে নজর ঘোরানোর চেষ্টা করছে, মন্তব্য কুণালের

বিজেপি, কংগ্রেস, সিপিএম এবং আইএসএফকে এদিন নিশানা করেন কুণাল ঘোষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘রাজ্যের ৬১ হাজারের বেশি বুথের মধ্যে খুব বেশি ৬০টি বুথে অশান্তি ঘটেছে। বিরোধীরা হারবে বলে নজর ঘোরানোর চেষ্টা করছে’, এমনই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ।

রবিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘৬১ হাজারের বেশি বুথের মধ্যে মাত্র ৭ থেকে ১০টি বুথে বড় গন্ডগোল হয়েছে। ৫০টি বুথে ছোতকাহটো ঝামেলা হয়েছে। মোট ৬০টি বুথে ঝামেলা হয়েছে, বাকি বুথে অবাধ শান্তি পূর্ণ ভোট হয়েছে। বিরোধীরা হারবে বলে এসব ঝামেলা করে খবর ঘোরানোর চেষ্টা করেছে।’

উল্লেখ্য শনিবার রাজ্যের বিভিন্ন জায়গায় ভোটকে কেন্দ্র করে অশান্তির ঘটনা ঘটেছে। ভোটের দিন রাজ্যের বিভিন্ন জেলায় মিলিয়ে কম করে ১৪ জন মানুষের মৃত্যু হয়েছে। ভোটে অশান্তির পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন। সেই প্রসঙ্গে রবিবার কুণাল ঘোষ বলেন, ‘আগে মণিপুরে করুক সেখানকার অবস্থা সমলাক।’ এদিন কুণাল ঘোষ আরও বলেন, বিরোধীরা কিছু বুথে উপনির্বাচন চেয়েছে তেমনি আমরাও কিছু জায়গায় উপনির্বাচন চেয়েছি। বিজেপি, কংগ্রেস, সিপিএম এবং আইএসএফকে এদিন নিশানা করেন কুণাল ঘোষ।

বারাসত-মধ্যমগ্রামে কালীপুজোর ভিড় সামলাতে ৩ হাজার পুলিশ, জারি একাধিক বিধিনিষেধ

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন