গ্রেফতার করেছে এনআইএ, ভোটযুদ্ধে জয়ী হলেন সেই তৃণমূল প্রার্থী মনোজ

তৃণমূল প্রার্থী জয়ী হওয়ার পর উচ্ছ্বাসের আবহ কর্মী সমর্থকদের মধ্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ভোটের ফলপ্রকাশের আগের দিন সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ গ্রেফতার করেছিল তৃণমূল প্রার্থী মনোজ ঘোষকে। মঙ্গলবার ভোটের গণনার দিন দেখা গেল জয়ী হয়েছেন সেই মনোজ ঘোষ। তৃণমূল প্রার্থী জয়ী হওয়ার পর উচ্ছ্বাসের আবহ কর্মী সমর্থকদের মধ্যে।

বীরভূমের নলহাটির বানিওর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছিলেন মনোজ ঘোষ। গণনার দিন দেখা যায় ৩০৯ ভোটে জয়ী হয়েছেন তিনি। উল্লেখ্য সোমবার মনোজকে নলহাটি থানায় ডেকে পাঠানো হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, আদালতের নির্দেশে মনোজকে থানায় ডেকে পাঠানো হয়। নলহাটি থানায় জিজ্ঞাসাবাদের পর এনআইএ’র আধিকারিকরা তাঁকে গ্রেফতার করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মনোজ ঘোষের পাথর খাদান রয়েছে। গত ২৮ জুন আচমকাই নলহাটির বাহাদুরপুরে মনোজের একটি পাথর খাদানে হানা দেন এনআইএ’এর তদন্তকারীরা আধিকারিকরা। দীর্ঘ আট থেকে দশ ঘন্টা সেখানে তল্লাশি চালানো হয়। সেই সময় খাদানের কাছে একটি পরিত্যক্ত ঘর থেকে একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করেন গোয়েন্দারা। এনআইএ সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য মনোজকে দু’বার নোটিস পাঠানো হয়। কিন্তু হাজিরা দেননি তৃণমূল নেতা। এরপর আদালতের নির্দেশে তাঁকে ডেকে পাঠানো হয়। পরেই তাঁকে গ্রেফতার করা হয়।

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন