ভোট কর্মীদের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ডিএ’ পাওনার নামে কাজকর্ম শিঁকেয় তুলে রাস্তায় নেমে আন্দোলনে নেমে মাইনে পকেটস্থ করার অভিযোগ উঠেছিল রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের বিরুদ্ধে। বিশেষ করে সিপিএম ও বিজেপি ঘনিষ্ঠ কর্মচারীদের বিরুদ্ধে ভোটে অন্তর্ঘাতের আশঙ্কাও প্রকাশ করেছিলেন শাসকদলের একাংশ। ভোট পর্ব মিটতেই ঘাসফুল শিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পঞ্চায়েত ভোটের গণনার সময়ে  তৃণমূলের পক্ষে ভোট পড়া অসংখ্য ব্যালট বাতিল করে দিয়েছেন গণনা কর্মীর দায়িত্বে থাকা সরকারি কর্মচারীরা। আর ওই ঘটনা নিয়ে মুখ খুলে বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান সরকারি কর্মচারিদের একাংশের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে অন্তর্ঘাতে লিপ্ত থাকার অভিযোগ তুলে বলেন, ‘কো-অর্ডিনেশন কমিটির অনেকে আছে এখানে। যাঁরা ব্যালট পেপারে স্বাক্ষর করেননি। ফলে আমাদের অনেক ব্য়ালট পেপার বাতিল হয়েছে অনেক জায়গায়। মানুষ কি ভোট দিতে গিয়ে দেখবে কোথায় কোন স্বাক্ষর করা আছে? মানুষ যদি এত বুঝত তাহলে তো ফারাক থাকত না। কোথাও তৃণমূলের ৫০টা কোথাও ১০০টা ভোট বাতিল হয়েছে। দোষটা কার? যারা এই কাণ্ড ঘটিয়েছে তাঁদের বিরুদ্ধে কেন শাস্তিযোগ্য ব্যবস্থা নেওয়া হবে না?

ইতিমধ্যেই রাজ্যের শাসকদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ‘সরকারি কর্মচারীদের মধ্যে যারা সিপিএম ও বিজেপির সঙ্গে যুক্ত তারা তৃণমূল প্রার্থীদের হারাতে নোংরা খেলা খেলেছেন গণনার সময়ে। ইচ্ছাকৃত ব্যালট বাতিল করেছেন এবং ব্যালট বাইরে নিয়ে যেতে সহযোগিতা করেছেন।’ সরকারি কর্মচারিদের যারা ভোটে অন্তর্ঘাতের চেষ্টা চালিয়েছেন তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দাবি করেছেন তৃণমূল নেতৃত্ব।

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪