উত্তাল নদীতে প্রাণ হাতেই আটকে ১০ জন, কীভাবে উদ্ধার করল বায়ুসেনা? দেখুন

প্রবল স্রোতে বইছে নদীর জল। আর সেই উথাল-পাতাল নদীর জলে একটি জেসিবি গাড়ি আটকে পড়ে। গাড়িটির অর্ধেকের বেশি ডুবে গিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: অন্ধ্রপ্রদেশের বিস্তৃর্ণ এলাকা ভয়াবহ বন্যার কবলে। জলের তোড়ে ভেসেছে একাধিক এলাকা। চলছে যুদ্ধকালীন তৎতরতায় উদ্ধার কাজ। এরমধ্যেই একটি ভয়াবহ ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হল। যা দেখে চুল খাড়া হয়ে যাচ্ছে নেটিজেনদের। ওই ভিডিওতে দেখা যাচ্ছে উত্তাল নদীর মাঝখানে আটকে একটি জেসিবি গাড়ি, প্রবল স্রোতে কোনও রকমে টিকে আছে গাড়িটি। তার মাথায় আটকে আছেন কয়েকজন মানুষ। সাহায্যের জন্য কাতর আবেদন করছেন তাঁরা। এই পরিস্থিতিতে অদ্ভুত দক্ষতায় আটকে পড়া ব্যাক্তিদের উদ্ধার করলেন ভারতীয় বায়ুসেনার জওয়ানরা। মোট দশজনকে এভাবে বাঁচিয়েছেন তাঁরা। এই উদ্ধারকাজের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, অন্ধ্রপ্রদেশের চিত্রাভরী নদীতে এই ঘটনা ঘটেছিল। বন্যার জলে নদীর দুকূল ছাপিয়ে যায়। প্রবল স্রোতে বইছে নদীর জল। আর সেই উথাল-পাতাল নদীর জলে একটি জেসিবি গাড়ি আটকে পড়ে। গাড়িটির অর্ধেকের বেশি ডুবে গিয়েছে। আর তাতেই চেপে বসেন কয়েকজন শ্রমিক। কোনও রকমে তাঁরা প্রাণ হাতে করে আটকে ছিলেন ওই জেসিবি গাড়িতে। এক পা এদিক ওদিক হলেই জলের তোড়ে ভেসে যাবেন তাঁরা। খবর পেয়ে কার্যত মাঝনদীতে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে আসে বায়ুসেনার এমআই-১৭ হেলিকপ্টারটি। এরপর দক্ষতার সঙ্গে বায়ুসেনা জওয়ানরা দড়ি দিয়ে এক এক করে ১০ জনকে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যায়। রুদ্ধাশ্বাস সেই ভিডিও থেকে চোখ ফেরাতে পারছেন না কেউ। ফলে মুহুর্তেই ভিডিওটি তুমুল ভাইরাল হল। বেশিরভাগই বায়ুসেনার জওয়ানদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

দেখুন ভিডিও….

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২