দেশ বাঁচাতে চাই জনগণের সরকার, একুশে বার্তা দেবে তৃণমূল

২১ জুলাইয়ের মঞ্চ থেকেই নরেন্দ্র মোদিকে কেন্দ্রের ক্ষমতা থেকে সরানোর ডাক দিতে চলেছে তৃণমূল। একুশের মঞ্চই হয়ে উঠবে বিজেপি বিরোধিতার মঞ্চ।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত নির্বাচনে(Panchayat Election) বড় জয়ের পর, ভারত(India) এবং সমগ্র বাংলার(Bengal) মানুষ অধীর আগ্রহে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বার্তা এবং নির্দেশনার জন্য অপেক্ষা করছে। সর্বোপরি মহারণ-২৪’(General Election 2024) এর আগে আগে এটাই শেষ ২১ জুলাই। লোকসভা ভোটের আগে ২১ জুলাইয়ের সভামঞ্চকে ব্যবহার করে নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকারকে তুলোধোনা করতে চান তৃণমূলের নেতারা। একটাই এজেন্ডা, কেন্দ্রে এবার বিজেপি সরকারের বদল হোক। সেই লক্ষ্যেই তোলা হবে শ্লোগান, ‘বিজেপি(BJP) হটাও, মোদি হটাও, দেশ বাঁচাও। তৈরি করো জনগণের সরকার।’ কার্যত এই শ্লোগানই বাংলার রাজধানী কলকাতা থেকে দেশের রাজধানী দিল্লিতে পৌঁছে দিতে চায় তৃণমূল(TMC)। একুশে জুলাই দিয়েছে ডাক, মা-মাটি-মানুষ জিন্দাবাদ।

আরও পড়ুন পঞ্চায়েতের Audit-এও মমতার বাংলার পিছনে একাধিক Double Engine States

বিজেপিকে হারানোর জন্য ‘একের বিরুদ্ধে এক’ এই ফর্মুলার কথা প্রথম সামনে আনেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতির মাটিতে এই ফর্মুলা যে বাস্তবসম্মত, তা কালক্রমে উপলব্ধি করেছেন দেশের অবিজেপি রাজনৈতিক দলের সকল নেতা-নেত্রীরা। যে কারণে পাটনায় বিরোধী দলের বৈঠকে সবিস্তারে আলোচনা হয়েছে মহাজোটের রূপরেখা নিয়ে। প্রত্যেকটি রাজ্যে যে রাজনৈতিক দল শক্তিশালী, তাকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জায়গা ছেড়ে দেওয়ার জন্য বিরোধীরা আলাপ-আলোচনা শুরু করে দিয়েছে। তার নির্যাস যে বেশ খানিকটা সদর্থক, তার প্রমাণ পাটনার পর আগামিকাল ও পরশু অর্থাৎ ১৭ ও ১৮ জুলাই বেঙ্গালুরুতে মহাজোটের দ্বিতীয় বৈঠক। যেখানে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সফর শেষ হওয়ার পরই তৃণমূলের বার্ষিক মেগা কর্মসূচি ২১ জুলাই। প্রতিবছরই ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে শহিদ দিবস পালন করে তৃণমূল। পঞ্চায়েত ভোটের বিপুল সাফল্যের পর এই কর্মসূচি বাড়তি অক্সিজেন জুগিয়েছে ঘাসফুল শিবিরকে।

আরও পড়ুন টাকা আটকেই হয়েছে সর্বনাশ, মানছেন পদ্মনেতারা

ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের সামনে লক্ষ মানুষের যে জমায়েত এতদিন ধর্মতলা দেখে এসেছে, এবার তা রেকর্ড ভাঙবে বলে দাবি তৃণমূল নেতৃত্বের। একদিকে মহাজোটের বৈঠক অন্যদিকে একুশে জুলাই শহিদ সমাবেশ, সবদিক থেকে বিজেপিকে নিশানা করতে নেমে পড়েছে তৃণমূল। এটা বলার অপেক্ষা রাখে না এই একুশে জুলাই এর মঞ্চ থেকে কেন্দ্রের ক্ষমতা থেকে বিজেপিকে রাজনৈতিকভাবে বিদায়ের ডাক দেবেন তৃণমূল নেত্রী। এযাবতকালে একাধিকবার মমতা প্রকাশ্য সভায় বলেছেন, কেন্দ্রীয় ক্ষমতায় বিজেপি থাকলে, দেশ রক্ষা পাবে না। কেন্দ্রে বিজেপি ক্ষমতায় থাকাকালীন অবস্থায় সাধারণ মানুষের জীবন যে দুর্দিনে পরিণত হয়েছে, তা ঘটনা প্রবাহই তৃণমূলের হাতিয়ার। রান্নার গ্যাস ১২০০ টাকা, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি, দেশে সর্বাধিক বেকারত্ব, রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বিক্রি করে দেওয়া, দেশের অর্থনৈতিক পরিকাঠামোতে ধস, মোদির প্রতিশ্রুতি ভঙ্গ ইত্যাদি নানা ইস্যু হয়ে উঠতে চলেছে তৃণমূলের হাতিয়ার। যার সঙ্গে সংযোজন, কেন্দ্রীয় বঞ্চনা। ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই তাই নরেন্দ্র মোদিকে কেন্দ্রের ক্ষমতা থেকে সরানোর ডাক দিতে চলেছে তৃণমূল।  

এগরোল-চাওমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?