Loading live market data...
Loading active stocks...
Connecting...

ভোট প্রার্থী অভিষেক! জল্পনা ওড়াল অখিলেশের দল

রিপোর্ট ছিল, অভিষেক বচ্চন প্রয়াগরাজ থেকে সমাজবাদী পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সেলিব্রেটি তারকাদের অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে প্রবেশ আজকের ঘটনা নয়, দেশের একাধিক ইন্ডাস্ট্রির অনেক অভিনেতা, অভিনেত্রী ইতিমধ্যেই রাজনীতিতে নাম লিখিয়েছেন। আসলে একটা পেশায় নিযুক্ত না রেখে অনেকেই বিকল্প পেশা বেছে নিচ্ছেন। এর আগে বাংলা ইন্ডাস্ট্রির একাধিক তারকার দেখা মিলেছে বিজেপি-তৃণমূল নানা শিবিরে। কিন্তু কেউ কেউ তাতে পাচ্ছেন সাফল্য আবার কেউ ব্যর্থ হয়েই রাজনৈতিক শিবির থেকে বিদায় নিয়েছেন। এমন উদাহরণও রয়েছে প্রচুর। তবে বলিউডে এই পন্থা অনেক পুরনো। যারা যৌবনে বলিউডে দাপট দেখালেও শেষ বয়সে রাজনৈতিক দলেই যোগ দিয়েছেন। এই তালিকায় জয়া বচ্চন, হেমা মালিনী, জয়া প্রধা নামগুলি বেশ পুরোনো। তাঁরা ইতিমধ্যেই রাজনৈতিক দলের বেশ পরিচিত নাম হয়ে গিয়েছেন। তবে বাংলা ইন্ডাস্ট্রিতে অল্প বয়সেই নাম লিখিয়েছেন, দেব-মিমি-নুসরতরা। এবার কি তাহলে বলিউডের পুরোনো প্রথা ভেঙে অল্প বয়সেই রাজনীতিতে নাম লেখাতে চলেছেন অমিতাভ পুত্র অভিষেক বচ্চন। বাবার মতো সাফল্য না পেলেও নানা সময়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে দেখা যায় নায়ককে। এবার কি তাহলে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে নাম লেখাচ্ছেন অভিনেতা?

গতকাল থেকেই অভিষেক বচ্চনের রাজনীতিতে যোগদান নিয়ে জেরবার সংবাদমাধ্যম। শোনা যাচ্ছিল, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির হয়েই লড়বেন অভিষেক। অভিষেক বচ্চনও ১৯৮৪ সালে কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়ে বিপুল ভোটে জিতেছিলেন। কিন্তু মাত্র ৩ বছরেই রাজনীতিকে বিদায় জানিয়েছিলেন তিনি। এবার কি তাহলে অভিষেকের পালা? কিন্তু সমাজবাদী পার্টির প্রয়াগরাজ ইউনিট এটিকে নিছকই গুজব বলে উড়িয়ে দিয়েছেন। রিপোর্ট ছিল, অভিষেক বচ্চন প্রয়াগরাজ থেকে সমাজবাদী পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু পার্টির এক নেতা বলছেন, এই বিষয়ে তাঁদের এখনও কিছুই সুপারিশ করা হয় নি।

এদিকে এসপি শহর সভাপতি সৈয়দ ইফতিখার হুসেন বলেছেন, “রাজনৈতিক হট সিট থেকে কাকে প্রার্থী করা হবে তা দলের জাতীয় সভাপতি অখিলেশ যাদবের সিদ্ধান্ত। যদিও মিডিয়ার একাংশ জানিয়েছে যে অভিষেককে আগামী সাধারণ নির্বাচনে প্রয়াগরাজ থেকে প্রার্থী করা হবে, কিন্তু আমাদের পক্ষ থেকে এমন কোনো সুপারিশ করা হয় নি। খবরটি সম্পূর্ণ অনুমান নির্ভর। আমদের দল আগামী সাধারণ নির্বাচনের জন্যে প্রস্তুতি নিচ্ছে, তবে কে লোকসভা নির্বাচনে দাঁড়াবে তাঁর নাম শীঘ্রই জানানো হবে।” এদিকে SP-র প্রাক্তন জেলা সভাপতি যোগেশ চন্দ্র যাদব অভিষেক বচ্চনের দল প্রার্থী হওয়ার গুজবটি একেবারে অস্বীকার করেছেন।

১৫ কিমি-র জন্য ১২০০ টাকা! বৃষ্টির দিনে আকাশছোঁয়া অটো ভাড়া নিয়ে শোরগোল নেটদুনিয়ায়

পরিচয় লুকিয়ে ৯ বার বিয়ে, বরদের ঠকিয়ে মহিলা যা করতেন শুনলে শিউরে উঠবেন

LIVE: আজ দুপুর ৩টের সময়ে বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচন, উপস্থিত থাকবেন শাহ

কাউকে রেয়াত নয়, অবিলম্বে গ্রেফতার করুন, বাংলায় ভোট পরবর্তী হিংসা ঠেকাতে নির্দেশ জ্ঞানেশের

ধেয়ে আসছে দুর্যোগ, কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস

একঘেয়েমি কাটাতে ডিনার হোক রেস্তোরাঁয়, মানসিক স্বাস্থ্যের ওপর এর প্রভাব কতটা?

গাড়িপ্রেমীদের জন্যে সুখবর! এবার ৭৫ লক্ষ টাকা সস্তায় মিলবে রেঞ্জ রোভার এসভি

চুপিসাড়ে উধাও সস্তার জনপ্রিয় প্ল্যান, গ্রাহকদের জোর ধাক্কা Jio-র

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই ৪ খাবার খাচ্ছেন? মহাবিপদে পড়বেন

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে? কতক্ষণ থাকবে অন্ধকার, জানুন বিস্তারিত

সাবধান! স্মার্টফোনে সবসময় ব্লুটুথ অন রাখছেন? ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট