কাউকে রেয়াত নয়, অবিলম্বে গ্রেফতার করুন, বাংলায় ভোট পরবর্তী হিংসা ঠেকাতে নির্দেশ জ্ঞানেশের

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৬-এর বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে হিংসা ও অশান্তির খবর সামনে আসছে। মূলত তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ, খুন, পার্টি অফিস দখলের মতো বিষয়ে উত্তপ্ত বিভিন্ন এলাকা। পরিস্থিতি সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে পুলিশ। এখনও ভোটে জয়ী বিজেপি সরকার শপথ গ্রহণ করেননি। রাজ্যে লাগু রয়েছে আদর্শ আচরণবিধি। তার মাঝেই এই অশান্তির খবরে ক্ষুব্ধ জাতীয় নির্বাচন কমিশন। ভোট পরবর্তী হিংসা রুখতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কোথাও ভাঙচুর বা হিংসার ঘটনা দেখলেই অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পডুন: তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

ভোট পরবর্তী হিংসা ঠেকাতেই হবে রাজ্যে, সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। এই বিষয়ে সতর্ক থাকতে রাজ্যের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর ডিরেক্টর জেনারেলকে সতর্ক থাকতে বলেছেন জ্ঞানেশ কুমার। জেলায় জেলায় নজরদারি বাড়াতে জেলাশসক ও এসপিদের নির্দেশ দিয়েছেন তিনি। প্রত্যেকটি থানায় গিয়েছে সেই নির্দেশও। টহলদারি বাড়াতে বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। ভোট পরবর্তী হিংসা নিয়ে আগেই কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। এবার এই ঘটনায় কাউকে রেয়াত না করতে বার্তা দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

চলতি বছরে রাজ্যে বিধানসভা ভোট মিটেছে সুষ্ঠুভাবে। ভোটে সেভাবে হিংসা বা অশান্তি দেখা যায়নি। এমনকী প্রাণহানির ঘটনাও খুব একটা ঘটেনি রাজ্যে। কিন্তু ভোট মিটতেই একের পর এক ঘটনায় হিংসার বলি হচ্ছেন তৃণমূল ও বিজেপির কর্মী-সমর্থকরা। যা দমন করতে কড়া পদক্ষেপ নিচ্ছে কমিশন।

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ