এনডিএ’তে সামিল হওয়ার জন্য বিজেপিকে শর্ত দিলেন চিরাগ পাসোয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা:  মোদি ম্যাজিক ফিকে হচ্ছে বুঝতে পেরেই কার্যত রাজ্যে রাজ্যে জোট শরিক খোঁজার কাজে নেমেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। চেয়ার-টেবিল আর সাইনবোর্ড সর্বস্ব দলের নেতাদেরও এনডিএ’তে সামিল করানোর চেষ্টা চালাচ্ছেন অমিত শাহ-জেপি নাড্ডারা। আর তা করতে উল্টো বিপদ ডেকে আনছেন।আগামিকাল মঙ্গলবার দিল্লিতে এনডিএ শরিক দলগুলির নেতাদের ডাক পাওয়া চিরাগ পাসোয়ান ইতিমধ্যেই বিজেপির শীর্ষ নেতৃত্বকে শর্ত দিতে শুরু করেছেন। বিজেপি সভাপতি জেপি নাডডাকে জানিয়ে দিয়েছেন, ছয়টি লোকসভা আসন, একটি রাজ্যসঞভা আসন দিলেই তাঁর দল এনডিএ’তে সামিল হবে।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের মৃত্যুর পরেই সুকৌশলে লোক জনশক্তি পার্টিতে ভাঙন ধরিয়েছিলেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। ২০২১ সালে আড়াআড়িভাবে বিভাজিত হয়েছিল এলজেপি। যদিও অধিকাংশ বিধায়ক আর সাংসদ দলের প্রতিষ্ঠাতা সভাপতি ভাই পশুপতি পারসের সঙ্গে গিয়েছিলেন। একা হয়ে পড়েছেন চিরাগ পাসোয়ান। কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ডিগবাজির পরে রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলেছে। দলিতদের ভোটের জন্য উপেন্দ্র কুশওয়াহা, জিতনরাম মাজিদের মতো ধান্ধাবাজ আর ডিগবাজিতে পিএইচডি করা নেতাদের বিশেষ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এনডিএতে টেনেছেন শাহ-নাড্ডা জুটি। চিরাগকেও এনডিএ’র বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।

কিন্তু বৈঠকে যোগ দিলেও এনডিএ’তে যোগ দেওয়ার ক্ষেত্রে শর্ত দিয়েছেন রামবিলাস পুত্র। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী লোকসভা ভোটে কমপক্ষে ছয়টি আসন দিতে হবে। তার মধ্যে থাকলতে হবে হাজিপুর। তাছাড়া রাজ্যসভাতেও একটি আসন ছাড়তে হবে দলকে। বিজেপি নেতৃত্বের পক্ষে এমন শর্ত মানা কঠিন বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ফলে এনডিএ’কে শক্তিশালী করার প্রক্রিয়া শুরুতেই ধাক্কা খাওয়ার মুখে।

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের