রুদ্র মেজাজে দীপিকা পাড়ুকোন! প্রকাশ্যে ক্যাটরিনার ‘ম্যারি ক্রিসমাস’-এর পোস্টার

এবার তিনি আরও একটি উচ্চাকাঙ্ক্ষী অ্যাকশন চলচ্চিত্র 'প্রজেক্ট কে'- এর মাধ্যমে জাদু তৈরি করতে চলেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত হল, প্রভাস-দীপিকার বহুল প্রত্যাশিত চলচ্চিত্র ‘প্রজেক্ট কে’-এর দ্বিতীয় পোস্টার। ২০২৪ সালের অন্যতম হিট চলচ্চিত্র হতে চলেছে ‘প্রজেক্ট কে’। দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন দীপিকা পাড়ুকোন। ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন মেগাস্টার অমিতাভ বচ্চনও। ছবির প্রথম পোস্টার অনেকদিন আগেই রিলিজ হয়েছে। দীপিকা পাড়ুকোনের একাধিক উত্তেজনাপূর্ণ প্রকল্পের মধ্যে এটি অন্যতম। শ্রোতারা আবারও রূপালী পর্দায় অভিনেত্রীর ক্যারিশমা দেখতে উত্তেজিত। সম্প্রতি শাহরুখ খানের পাঠান ছবিতে ISI এজেন্ট রুবিনার চরিত্রে অভিনয়ের মাধ্যমে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন। এবং তাঁর অ্যাকশন এবং নাচের সিকোয়েন্সগুলি একেবারে মুগ্ধ করেছিল ভক্তদের।

এবার তিনি আরও একটি উচ্চাকাঙ্ক্ষী অ্যাকশন চলচ্চিত্র ‘প্রজেক্ট কে’- এর মাধ্যমে জাদু তৈরি করতে চলেছেন। বৈজয়ন্তী মুভিজের নির্মাতারা সম্প্রতি প্রভাস-অমিতাভ বচ্চন অভিনীত ‘প্রজেক্ট কে’-তে দীপিকার প্রথম লুক শেয়ার করেছেন। পোস্টারে অভিনেত্রীকে রহস্য এবং উগ্র মেজাজে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে। ছবির নির্মাতারা দীপিকার প্রথম লুক পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “একটি আশার আলো ফুটে উঠেছে, আরও ভালো আগামীর জন্য।”

কিছুদিন আগেই শোনা গিয়েছিল, প্রভাস-দীপিকার প্রজেক্ট কে-তে ভিলেনের ভূমিকায় অভিনয় করছেন তামিল সুপারস্টার কমল হাসান। নাগ অশ্বিনের প্রজেক্ট কে- তে দিশা পাটানিকেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে এবং এটি ভারতীয় সিনেমার ইতিহাসে একটি মেগা-বাজেট ফিল্ম হিসেবে বিবেচিত হয়েছে। আগামী বছর মুক্তি পাবে ছবিটি। এছাড়াও দীপিকার পাইপলাইনে রয়েছে সিদ্ধার্থ আনন্দের ফাইটার। যেখানে তিনি সুপারস্টার হৃতিক রোশনের সঙ্গে জুটি বাঁধছেন। ছবিটি আগামী বছর জানুয়ারিতে মুক্তি পাবে।

 

এদিকে আজ মুক্তি পেল, ক্যাটরিনা কাইফ এবং বিজয় সেতুপতির বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ম্যারি ক্রিসমাস’-এর পোস্টার। নির্মাতারা পোস্টারগুলি শেয়ার ছবির মুক্তির ঘোষণা করলেন, যার ক্যাপশন ছিল, “আমরা বড়দিন পর্যন্ত অপেক্ষা কমানোর সিদ্ধান্ত নিয়েছি। ১৫ ডিসেম্বর আপনাদের কাছাকাছি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মেরি ক্রিসমাস।” পোস্টারে ভিনটেজ লুকে দেখা দিলেন ক্যাটরিনা এবং বিজয় সেতুপতি। এটাই ক্যাটরিনার সঙ্গে তাঁর প্রথম সহযোগিতা। ছবি পোস্টার প্রকাশ্যে আসতেই ভক্তরা কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর