জন্মের পর সদ্যোজাত ছেলেকে হারান সেলিনা, প্রকাশ্যে আনলেন ভয়াবহ যন্ত্রণার কথা

৩৭ সপ্তাহের গর্ভধারণ সম্পন্ন হওয়ার আগে জীবিত অবস্থায় জীবিত সন্তানের জন্ম দেওয়াকে বোঝায়। যমজ গর্ভধারণের পর হৃদরোগের কারণে আমার বেবি শমসেরের মারা যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: সেলিব্রিটিদের জীবনের নানা আপডেট জানতে এখন আলাদা করে কোথাও যাওয়ার দরকার নেই। আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ভেসে উঠছে তাঁদের সব খবরাখবর। অভিনেত্রী সেলিনা জেটলি অনেকদিন হল বলিউড থেকে বিদায় নিয়েছেন। বিদেশে ৩ ছেলে-মেয়ের সঙ্গে তাঁর সুখের সংসার। তবে সম্প্রতি জীবনের একটি অন্ধকার দিকের কথা তুলে ধরলেন অভিনেত্রী। প্রকাশ করলেন তাঁর দ্বিতীয় সন্তান হারানোর যন্ত্রণার কথা। সেলিনা জেটলি তাঁর প্রয়াত ছেলে শমসেরকে স্মরণ করে একটি আবেগপূর্ণ ইনস্টাগ্রাম পোস্টে জানালেন যে, দ্বিতীয় গর্ভাবস্থায় তাঁর ৩২ সপ্তাহ পরে প্রসব হয় এবং হৃদরোগের কারণে তাঁর সন্তানের মৃত্যু জয়। ছবিতে দেখা যাচ্ছে, তিনি তাঁর সন্তান শমসেরকে জড়িয়ে ধরে রেখেছেন, তাঁর স্বামী পিটার হাগ পাশে দাঁড়িয়ে আছেন।

আসলে সেলিনা ২০১৭ সালেও দ্বিতীয় যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন। কিন্তু তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়। সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে অভিনেত্রী লিখলেন, “জীবনের এই পর্বের সঙ্গে মানিয়ে নিতে প্রায় ৫ বছর সময় লেগে গেল কিন্তু আমি অবশেষে আমার অগ্নিপরীক্ষার কথা প্রকাশ্যে আনার সাহস পেয়েছি। একটি শিশুর জন্ম এবং ক্ষতি।” সেলিনা “প্রিটার্ম” শব্দটি ব্যাখ্যা করে বলেছেন, “প্রিটার্ম হল, ৩৭ সপ্তাহের গর্ভধারণ সম্পন্ন হওয়ার আগে জীবিত অবস্থায় জীবিত সন্তানের জন্ম দেওয়াকে বোঝায়। যমজ গর্ভধারণের পর হৃদরোগের কারণে আমার বেবি শমসেরের মারা যায়।” তখন একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী।

তাঁর কথায়, “এনআইসিইউ একটি অদ্ভুত এবং কঠিন পরিবেশ ছিল। আমাদের অভিজ্ঞতা ভাল এবং খারাপও ছিল। এরপর পিটার এবং আমি কয়েক মাসের জন্য দুবাইয়ের একটি হাসপাতালে চলে গিয়েছিলাম, দুঃখ, নার্ভাসনেস, হতাশা, অপরাধবোধ, রাগ, ঘিরে ধরেছিল আমাদের।” এরপর প্রিম্যাচিউর বাচ্চার বাবা-মাকে পরামর্শ দিয়ে সেলিনা বলেন, “এই সময়ে দলগত হয়ে কাজ দেখুন। NICU তে আপনার অকাল শিশুর সঙ্গে কথা বলুন, আলতো করে গান গান।” সেলিনা জেটলি, যিনি ‘জানাশীন’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন, ‘আপনা স্বপ্ন মানি মানি’, ‘গোলমাল রিটার্নস’ এবং ‘নো এন্ট্রি’ সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু